ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে রেজিস্ট্রেশন ও গুরুত্বপূর্ণ টিপস
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে সম্পূর্ণ গাইড-সঠিক ওয়েবসাইট নির্বাচন, রেজিস্ট্রেশন, ট্রেন সার্চ, সিট বুকিং, তথ্য পূরণ, পেমেন্ট পদ্ধতি ও গুরুত্বপূর্ণ টিপস এক জায়গায় বিস্তারিতভাবে জানুন আজই।
আপনি কি অনলাইনে ট্রেনের টিকিট কাটতে চান, কিন্তু সঠিক নিয়ম জানেন না? তাহলে It Duniya 24-এর “ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে” পোস্টটি সম্পূর্ণ পড়ুন। আশা করি আপনার সকল প্রশ্নের উত্তর এখানেই পাবেন।
সূচিপত্রঃ ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
- ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
- সঠিক ওয়েবসাইট বা অ্যাপ নির্বাচন
- অনলাইনে রেজিস্ট্রেশন করার পদ্ধতি
- টিকিট কাটার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ
- ট্রেন সার্চ ও সঠিক ট্রেন নির্বাচন
- সিট নির্বাচন ও টিকিট বুকিং প্রক্রিয়া
- অনলাইনে পেমেন্ট করার সহজ উপায়
- টিকিট কাটার সময় গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা
- শেষ কথাঃ ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে খুব সহজেই কাটতে পারেন। আগে যেখানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হতো, এখন সেই ঝামেলা আর নেই। আপনি ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে কয়েক মিনিটে টিকিট বুক করতে পারেন। এতে সময় বাঁচে, কষ্ট কমে, এবং ভ্রমণের পরিকল্পনাও সহজ হয়ে যায়। আপনার জন্য এটি সত্যিই একটি আরামদায়ক ও আধুনিক সমাধান।
অনলাইনে টিকিট কাটার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে টিকিট বুক করতে পারেন। আপনাকে কাউন্টারে যেতে হয় না বা লাইনে দাঁড়াতে হয় না। পাশাপাশি আপনি সহজেই ট্রেনের সময়সূচি, আসন খালি আছে কিনা, এবং ভাড়া কত-এসব তথ্য দেখে নিতে পারবেন। এতে করে আপনি নিজের সুবিধামতো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং ভ্রমণ পরিকল্পনা আরও ভালোভাবে সাজাতে পারবেন।
আরো পড়ুনঃ ইতালি ১ টাকা বাংলাদেশের কত টাকা (২০২৬ আপডেট)
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরাপত্তা ও সুবিধা। আপনি বিকাশ, নগদ বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে নিরাপদে পেমেন্ট করতে পারেন। এতে টিকিট হারানোর ঝুঁকি থাকে না, কারণ ই-টিকিট মোবাইলেই সংরক্ষণ করা যায়। ফলে আপনি নিশ্চিন্তে যাত্রা করতে পারবেন। সব মিলিয়ে, অনলাইনে টিকিট কাটা আপনার ভ্রমণকে সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করে।
সঠিক ওয়েবসাইট বা অ্যাপ নির্বাচন
ট্রেনের টিকিট কাটার জন্য সঠিক ওয়েবসাইট বা অ্যাপ নির্বাচন করা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে ট্রেনের অনলাইন টিকিট সেবার জন্য বাংলাদেশ রেলওয়ে তাদের যাত্রীসেবা আধুনিকায়নে Rail Sheba এবং eticket.railway.gov.bd-এর মাধ্যমে ই-টিকেটিং ব্যবস্থা চালু করেছে। এটি একটি নির্ভরযোগ্য ও অফিসিয়াল প্ল্যাটফর্ম, তাই সবসময় এই মাধ্যমগুলো ব্যবহার করা উচিত, যাতে প্রতারণা বা তথ্য হারানোর ঝুঁকি না থাকে।
ভুল বা অচেনা ওয়েবসাইট ব্যবহার করলে আপনার ব্যক্তিগত তথ্য ও অর্থ ঝুঁকিতে পড়তে পারে, তাই টিকিট কাটার আগে প্ল্যাটফর্মের নিরাপত্তা, রিভিউ ও ব্যবহারকারীর অভিজ্ঞতা যাচাই করা জরুরি। এছাড়া এমন প্ল্যাটফর্ম বেছে নিন যেখানে সহজে টিকিট সার্চ, সিট নির্বাচন এবং নিরাপদ পেমেন্ট করা যায়।
অনলাইনে রেজিস্ট্রেশন করার পদ্ধতি
অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা ধাপে ধাপে সহজভাবে শিখে নিন। আমি আপনাদের যেভাবে বলব, সেইভাবে অনুসরণ করলে খুব সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এবং আপনাদের বোঝার জন্য আধুনিকভাবে স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে, যা দেখে সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। চলুন তাহলে নিচে শিখে নিই।
- প্রথমে আপনার মোবাইল বা ল্যাপটপে Rail Sheba অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন।
- এরপর ফোন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- নিচে থাকা “Don’t have an account? Register” অপশনে ক্লিক করুন।
- এরপর একটি ফর্ম আসবে, সেখানে আপনার পূর্ণ নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখ সঠিকভাবে পূরণ করুন।
-
সব তথ্য ঠিকভাবে দেওয়ার পর “I’m not a robot” অপশনে ক্লিক করে ভেরিফিকেশন
সম্পন্ন করুন।
- এরপর কিছু সিকিউরিটি অপশন আসবে, সেগুলো সঠিকভাবে সিলেক্ট করুন (যেমন মোটরসাইকেল, ট্রাফিক সিগন্যাল ইত্যাদি)।
- তথ্য সঠিক থাকলে আপনার মোবাইলে ৬ সংখ্যার একটি OTP কোড যাবে। কোডটি সঠিকভাবে প্রবেশ করালে আপনার নম্বর ভেরিফাই হবে। এরপর আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলা হবে এবং ইমেইল ঠিকানা যুক্ত করতে হবে। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে শেষ হবে।
- এবং আপনি ট্রেনের টিকিট কাটার জন্য প্রস্তুত হয়ে যাবেন।
টিকিট কাটার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ
টিকিট কাটার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও উপকরণ আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি। এতে বুকিংয়ের সময় কোনো ঝামেলা হয় না এবং প্রয়োজনীয় টিকিট মিস হওয়ার সম্ভাবনাও কমে যায়। এই অংশে আমি আপনাদের ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য ও উপকরণ সম্পর্কে জানাবো, যাতে আপনি সহজে ও নির্ভুলভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন। আশা করি এই নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই টিকিট বুক করতে পারবেন।
আরো পড়ুনঃ বর্তমানে ফ্রিল্যান্সিং এর সব থেকে ডিমান্ডেবল সেক্টর কোনটি
- সচল মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা থাকা জরুরি, কারণ টিকিট কনফার্মেশন মেসেজ এবং তথ্য সেখানেই পাঠানো হয়।
- আপনার পরিচয় নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে হবে, কারণ বাংলাদেশ রেলওয়ের নিয়ম অনুযায়ী যাত্রীর ভেরিফিকেশন বাধ্যতামূলক।
- পেমেন্ট করার জন্য একটি সচল মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যেমন বিকাশ, নগদ, রকেট অথবা ডেবিট/ক্রেডিট কার্ড (Visa/Mastercard) প্রয়োজন হবে।
- এছাড়া একটি ভালো ইন্টারনেট সংযোগ এবং স্মার্টফোন বা ল্যাপটপ থাকলে টিকিট বুকিং প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত সম্পন্ন করা যায়।
ট্রেন সার্চ ও সঠিক ট্রেন নির্বাচন
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে, এখন আমরা জানবো কীভাবে ট্রেন সার্চ করতে হয় এবং সঠিক ট্রেন নির্বাচন করতে হয়। অনলাইনে সফলভাবে টিকিট কাটার জন্য এই ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি আপনাদের সহজভাবে সব তথ্য জানাবো, যাতে কোনো ভুল না হয়। পুরো গাইডটি ভালোভাবে বুঝতে হলে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
- এবার টিকিট কাটার জন্য আপনার সামনে একটি ফর্ম আসবে।
- From অপশনে আপনি যেখান থেকে যাত্রা শুরু করবেন সেই স্টেশন নির্বাচন করুন।
- To অপশনে আপনার গন্তব্য স্টেশনের নাম লিখে সার্চ করুন।
- এরপর Class অপশনে আপনার পছন্দের সিট নির্বাচন করুন।
- তারপর Select Date থেকে যাত্রার তারিখ নির্বাচন করুন।
- সব তথ্য সঠিকভাবে পূরণ হলে Search Train বাটনে ক্লিক করুন (ইন্টারনেট স্পিড কম হলে একটু সময় লাগতে পারে)।
- নিচে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন কোন কোন ট্রেন আছে, কখন ছাড়বে, কোথায় পৌঁছাবে এবং ভাড়া কত।
- আপনার জন্য উপযুক্ত ট্রেন ও সিট নির্বাচন করুন।
- এরপর সিটের সংখ্যা দেখানো একটি পেজ আসবে, সেখানে সিট খালি আছে কিনা যাচাই করুন।
- সিট খালি থাকলে সিটের ওপর ক্লিক করে কনফার্ম করুন।
সিট নির্বাচন ও টিকিট বুকিং প্রক্রিয়া
ট্রেন নির্বাচন হয়ে গেলে এবার আপনাকে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম অনুযায়ী সিট নির্বাচন ও টিকিট বুকিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মনে রাখবেন, যাত্রার ১০ দিন আগে বাংলাদেশ রেলওয়ে টিকিট ছেড়ে দেয়, যাতে যাত্রীরা এই সময়ের মধ্যে সহজেই অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারেন। আশা করি, It Duniya 24-এর পোস্ট পড়ার পাশাপাশি আপনি কাজগুলোও সঠিকভাবে সম্পন্ন করছেন।
- সিট খালি থাকলে সেখানে “Book Now” লেখা থাকবে এবং কতটি সিট খালি আছে তাও দেখা যাবে। যদি 0 দেখায়, তাহলে বুঝতে হবে সেই কোচ বা ক্লাসে কোনো সিট খালি নেই।
- সিট খালি থাকলে Book Now বাটনে ক্লিক করুন।
- এরপর KA, CHA, JA, NEO, THA, DA, DHA ইত্যাদি কোচ দেখতে পাবেন। যেই কোচে সিট খালি আছে, সেটি নির্বাচন করুন।
-
নিচে সিট নম্বরগুলো দেখাবে, সেখান থেকে আপনার পছন্দের সিটে ক্লিক করুন। সিট
নির্বাচন শেষে নিচে থাকা Continue Purchase বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার মোবাইলে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি OTP কোড আসবে। নির্দিষ্ট সময়ের (প্রায় ৩ মিনিট) মধ্যে OTP কোডটি বসিয়ে Verify বাটনে ক্লিক করুন।
- তারপর Passenger Details পেজ আসবে, সেখানে সব তথ্য ঠিক আছে কিনা ভালোভাবে চেক করুন।
- সব ঠিক থাকলে Proceed বাটনে ক্লিক করুন।
অনলাইনে পেমেন্ট করার সহজ উপায়
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনের শেষ ধাপে এসে এখন আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। নিচের নির্দেশনা অনুসরণ করে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন এবং আপনার টিকিট নিশ্চিত হয়ে যাবে।
- Payment Method পেজ আসবে, যেখানে বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন অপশন থাকবে।
- আপনার পছন্দের পেমেন্ট মাধ্যম নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
- এভাবে সহজেই আপনি ঘরে বসে কয়েক মিনিটের মধ্যেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
- টিকিটটি আপনি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন এবং একই সঙ্গে আপনার ইমেইলেও একটি কপি পাঠানো হবে, যাতে আপনি সহজেই সংরক্ষণ করতে পারেন।
টিকিট কাটার সময় গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা
টিকিট কাটার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা খুবই জরুরি, যাতে কোনো ধরনের ভুল বা সমস্যায় পড়তে না হয়। আপনি সবসময় নির্ভরযোগ্য ও অফিসিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করবেন এবং নিজের ব্যক্তিগত তথ্য সঠিকভাবে প্রদান করবেন। টিকিট বুকিংয়ের সময় তারিখ, স্টেশন ও যাত্রীর তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ভুল তথ্য দিলে পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারেন এবং টিকিট বাতিল হওয়ার ঝুঁকি থাকে। তাই প্রতিটি ধাপে সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন।
এছাড়া পেমেন্ট করার সময় অবশ্যই নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন এবং অপরিচিত ডিভাইস থেকে লগইন করা থেকে বিরত থাকুন। পেমেন্ট সম্পন্ন হওয়ার পর টিকিটটি ডাউনলোড করে রাখুন এবং ইমেইল কপিও সংরক্ষণ করুন। কোনো সমস্যা হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। সময়মতো টিকিট কাটার চেষ্টা করুন, কারণ শেষ মুহূর্তে সিট পাওয়া কঠিন হতে পারে। এসব সতর্কতা মেনে চললে আপনার যাত্রা হবে নিরাপদ ও ঝামেলামুক্ত।
আরো পড়ুনঃ জিরা পানি কিভাবে খেলে ওজন কমে কার্যকর টিপস
- কালোবাজারি বন্ধ করতে বাংলাদেশ রেলওয়ে এখন টিকিট ব্যবস্থায় কড়াকড়ি নিয়ম চালু করেছে। তাই টিকিট কাটার আগে এসব নিয়ম ভালোভাবে জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
- বর্তমানে “টিকিট যার, ভ্রমণ তার” নীতি অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ, যে ব্যক্তি এনআইডি বা জন্ম নিবন্ধন ব্যবহার করে টিকিট কেটেছেন, তাকেই ভ্রমণ করতে হবে। টিকিটে যাত্রীর নাম ও তথ্য উল্লেখ থাকে, তাই চেকিংয়ের সময় তথ্য না মিললে জরিমানা বা সমস্যায় পড়তে হতে পারে।
- এছাড়া একটি আইডি ব্যবহার করে এক যাত্রায় সীমিত সংখ্যক টিকিট কাটা যায়, সাধারণত সর্বোচ্চ ৪টি। সহযাত্রীদের তথ্য দেওয়ার অপশনও এখন যুক্ত রয়েছে, তাই তাদের নাম ও পরিচয় সঠিকভাবে যুক্ত করা জরুরি।
- ভ্রমণের সময় অবশ্যই টিকিটের সাথে আপনার আসল পরিচয়পত্র যেমন এনআইডি, জন্ম নিবন্ধন বা ছবি যুক্ত কোনো আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। এতে করে যাচাইয়ের সময় কোনো ঝামেলা হবে না এবং আপনি নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন।
শেষ কথাঃ ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে
ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে সম্পূর্ণভাবে জানতে চান তাহলে এই পুরো পোস্টটি আপনার জন্য খুবই উপকারি হবে। এখানে আপনি ধাপে ধাপে রেজিস্ট্রেশন, ট্রেন সার্চ, সিট বুকিং, পেমেন্ট পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ টিপস সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন। আপনি চাইলে ঘরে বসেই খুব সহজে কয়েক মিনিটে টিকিট কেটে ফেলতে পারবেন এবং যাত্রা করতে পারবেন নিরাপদ ও ঝামেলামুক্তভাবে। এইভাবে পুরো প্রক্রিয়া সহজভাবে বোঝানো হয়েছে আজই পড়ুন উপকার পাবেন
আমার মতে, এই ধরনের গাইড পড়লে যেকোনো নতুন ব্যবহারকারী খুব সহজেই অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারবে। তবে আরও ভালো ফল পেতে হলে সব ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করা উচিত এবং ভুল তথ্য এড়িয়ে চলা দরকার। আমি মনে করি নিয়মিত অনুশীলন করলে আপনি আরও দ্রুত টিকিট বুক করতে পারবেন এবং যাত্রা হবে আরও সহজ ও নিরাপদ। এই পোস্ট অনুসরণ করলে নিশ্চয়ই সবাই উপকৃত হবেন।






আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url