কিসমিস খাওয়ার ২৫ টি উপকারিতা ও অপকারিতা
কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পূর্ণ গাইডে থাকছে ২৫টি উপকারিতা ও অপকারিতা, এছাড়াও খাওয়ার নিয়ম, ভিজিয়ে খাওয়া, কিসমিস খেলে মোটা হয় কিনা এবং ভালো কিসমিস চেনার উপায়সহ সব তথ্য।
তাই আপনি যদি কিসমিস সম্পর্কে সব ধরনের সম্পূর্ণ তথ্য জানতে চান, তাহলে অবশ্যই এই পোস্টটি আপনার জন্য। এখানে কিসমিস সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
সূচিপত্রঃ কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা
কিসমিস খাবার উপকারিতা ও অপকারিতা
কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে আমরা অনেকেই জানতে চাই। কারণ, কিসমিসের যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনি অতিরিক্ত খেলে কিছু অপকারিতাও হতে পারে। তাই কিসমিস খাওয়ার আগে এর ভালো ও খারাপ দিকগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কিসমিসে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রচুর পরিমাণ শর্করা, যা শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে।
এটি শক্তি বাড়ায়, রক্তস্বল্পতা কমাতে সহায়তা করে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে। তবে অতিরিক্ত কিসমিস খেলে উচ্চ ক্যালরি গ্রহণ, রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি এবং হজমের সমস্যার মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা দিতে পারে। তাই কিসমিস খাওয়ার আগে এর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিসমিস খাওয়ার ২৫ টি উপকারিতা ও অপকারিতা। নিচে প্রতিটি বিষয় সহজ ও সুন্দর ভাষায় বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। তাই সম্পূর্ণ পোস্টটি অবশ্যই পড়বেন।
কিসমিস খাওয়ার ২৫ টি উপকারিতা
সাধারণত কিসমিস খাওয়ার উপকারিতাগুলো নিচে তথ্যভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে। আশা করি, কিসমিসের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলে এই আর্টিকেল থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। কিসমিস শরীরের দুর্বলতা দূর করতে, শক্তি বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।
- এটি একটি জনপ্রিয় শুকনো খাবার, যা শরীরকে দ্রুত এনার্জি দিতে কার্যকর ভূমিকা রাখে। এছাড়াও কিসমিস শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধি, ত্বক ভালো রাখা এবং চুলের যত্নেও বেশ উপকারী বলে মনে করা হয়।
- কিসমিস আমাদের শরীরকে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে। তাই নিয়মিত পরিমাণমতো কিসমিস খেলে শরীরে প্রয়োজনীয় এনার্জি বৃদ্ধি পায় এবং দুর্বলতা অনেকটা কমে যায়।
- এছাড়াও কিসমিস শরীরের ক্লান্তি ও দুর্বলতা দূর করতে সাহায্য করে। শরীর দুর্বল হয়ে গেলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শরীরকে সুস্থ ও সতেজ রাখতে নিয়মিত কিসমিস খাওয়া উপকারী হতে পারে।
- কিসমিসে প্রচুর পরিমাণ শর্করা রয়েছে, যা শরীরে তাৎক্ষণিক এনার্জি দেয় এবং শরীরকে সতেজ ও চাঙ্গা রাখতে সহায়তা করে।
- তেমনি হজমশক্তি বৃদ্ধিতেও কিসমিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে আরও উন্নত করতে সহায়তা করে।
- কোষ্ঠকাঠিন্য কমাতেও কিসমিস বেশ উপকারী হতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা নিয়মিত পরিমাণমতো কিসমিস খেলে এ সমস্যা কিছুটা কমতে পারে।
- কিসমিসে থাকা ফাইবার আমাদের শরীরের অন্ত্রের কার্যক্রম সহজ করতে সাহায্য করে এবং খাবার হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে।
- রক্তস্বল্পতা দূর করতেও কিসমিস একটি উপকারী খাবার হিসেবে পরিচিত। যাদের শরীরে রক্তের পরিমাণ কম, মুখ ফ্যাকাসে দেখায়, দুর্বল লাগে বা পরীক্ষায় হিমোগ্লোবিন কম আসে, তারা নিয়মিত কিসমিস খেলে উপকার পেতে পারেন।
- কিসমিস আমাদের শরীরে হিমোগ্লোবিন ও আয়রন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এটি রক্তের লাল কণিকা তৈরি করতে সাহায্য করে, যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক।
- এছাড়াও কিসমিস যেকোনো বয়সের মানুষের জন্য উপকারী একটি শুকনো খাবার। বিশেষ করে শিশুদের হাড় মজবুত করতে নিয়মিত পরিমাণমতো কিসমিস খাওয়ানো যেতে পারে। শুধু শিশু নয়, সব বয়সের মানুষই এটি খাদ্যতালিকায় রাখতে পারেন।
- কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও বোরন, যা হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী।
- কিসমিস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। যারা দ্রুত অসুস্থ হয়ে পড়েন বা শরীরে দুর্বলতা অনুভব করেন, তাদের জন্য কিসমিস একটি উপকারী শুকনো ফল হতে পারে।
- এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুরক্ষা দিতে সাহায্য করে এবং বিভিন্ন ক্ষতিকর উপাদানের প্রভাব কমাতে সহায়তা করে।
- হার্ট ভালো রাখতেও কিসমিস উপকারী ভূমিকা পালন করতে পারে। যারা অল্পতেই দুশ্চিন্তা করেন, বুক ধড়ফড় বা অস্বস্তি অনুভব করেন, তারা নিয়মিত পরিমাণমতো কিসমিস খেতে পারেন।
- কিসমিস রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম, যা শরীরের রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক।
- কিসমিস শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করতে পারে। শরীরে অতিরিক্ত কোলেস্টেরল জমে গেলে নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তাই নিয়মিত পরিমাণমতো কিসমিস খেলে শরীর সুস্থ রাখতে কিছুটা উপকার পাওয়া যেতে পারে।
- ক্ষুধা নিয়ন্ত্রণ করতেও কিসমিস একটি কার্যকর খাবার হতে পারে। যারা খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে চান, তারা হালকা ক্ষুধা লাগলে কয়েকটি কিসমিস খেয়ে কিছু সময়ের জন্য ক্ষুধা কমাতে পারেন।
- যারা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে চান, তাদের জন্য কিসমিস উপকারী হতে পারে। এটি শরীরের ক্ষতি ছাড়াই প্রাকৃতিকভাবে শরীরকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে। পাশাপাশি রক্তস্বল্পতা কমানো, হাড় মজবুত করা, শরীরের দুর্বলতা দূর করা এবং দুশ্চিন্তা কমাতেও সহায়ক হতে পারে।
- যারা নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করেন, তাদের জন্যও কিসমিস ভালো একটি খাবার। ব্যায়ামের পর শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়লে কিসমিস দ্রুত শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে এনার্জি দেয় এবং শরীর সতেজ রাখতে সহায়তা করে।
- ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতেও কিসমিস উপকারী হতে পারে। যাদের মুখের উজ্জ্বলতা কমে গেছে বা ব্রণ ও দাগের সমস্যা রয়েছে, তারা নিয়মিত পরিমাণমতো কিসমিস খেলে কিছুটা উপকার পেতে পারেন।
- চুলের জন্যও কিসমিস বেশ উপকারী। এটি চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে, যা চুলকে মজবুত ও স্বাস্থ্যকর রাখতে সহায়তা করতে পারে।
- কিসমিস শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে। আয়রনের অভাব দেখা দিলে শরীরে দুর্বলতা, মাথা ঘোরা এবং বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। তাই নিয়মিত কিসমিস খেলে এই ঘাটতি কিছুটা পূরণ হতে পারে।
- শিশুদের জন্যও কিসমিস খুবই উপকারী একটি খাবার। এটি শিশুদের হাড়ের সঠিক গঠন, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং বুদ্ধিমত্তার বিকাশে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাই শিশুদের খাদ্যতালিকায় পরিমাণমতো কিসমিস রাখা যেতে পারে।
- সবশেষে, আপনি যদি কিসমিস ভিজিয়ে খেয়ে থাকেন, তাহলে তা হজমের জন্য এবং শরীরের জন্য আরও বেশি উপকারী হতে পারে। ভিজিয়ে খেলে কিসমিসের পুষ্টি উপাদান শরীরে সহজে শোষিত হয়। তাই সম্ভব হলে কিসমিস ভিজিয়ে খাওয়াই উত্তম।
কিসমিস খাওয়ার ২৫টি অপকারিতা
কিসমিস খাওয়ার যেমন অনেক উপকারিতা রয়েছে, তেমনি কিছু অপকারিতাও থাকতে পারে। তাই শরীর সুস্থ রাখতে উপকারিতার পাশাপাশি অপকারিতাগুলো জানাও খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় অতিরিক্ত বা ভুল নিয়মে কিসমিস খেলে উপকারের পরিবর্তে শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে।
বিশেষ করে যাদের নির্দিষ্ট কিছু শারীরিক সমস্যা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত কিসমিস খাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই কোন পরিস্থিতিতে কিসমিস খাওয়া উচিত এবং কখন সতর্ক থাকা দরকার, সে বিষয়গুলো জানা জরুরি।এবার চলুন জেনে নেওয়া যাক কিসমিস খাওয়ার সম্ভাব্য অপকারিতাগুলো। নিচে বিষয়গুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে, তাই সম্পূর্ণ অংশটি মনোযোগ দিয়ে পড়ুন।
- আপনি যদি অতিরিক্ত পরিমাণে কিসমিস খান, তাহলে দ্রুত আপনার ওজন বেড়ে যেতে পারে।
- কিসমিসে ক্যালরির পরিমাণ বেশি থাকে, তাই অতিরিক্ত খেলে শরীরে অতিরিক্ত শক্তি জমতে পারে, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
- এছাড়া কিসমিস খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। শর্করার পরিমাণ বেশি হলে শরীরে বিভিন্ন ধরনের রোগের ঝুঁকি তৈরি হয়।
- বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য কিসমিস ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ এটি একটি প্রাকৃতিক মিষ্টি জাতীয় খাবার, যা রক্তে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করতে পারে।
- অতিরিক্ত কিসমিস খেলে পেট ফাঁপা, গ্যাস, অম্বল এবং হজমের নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
- অতিরিক্ত কিসমিস খাওয়ার কারণে এটি অনেক সময় সমস্যার সৃষ্টি করতে পারে। তাই নিয়মিত ও পরিমিতভাবে এটি গ্রহণ করা উচিত।
- কিছু ক্ষেত্রে কিসমিস গ্রহণে শরীরে পানিশূন্যতা (ডিহাইড্রেশন) বাড়তে পারে, তাই এটি খাওয়ার সময় পর্যাপ্ত পানি পান করা জরুরি।
- অতিরিক্ত খেলে পেট ব্যথা হওয়ার সম্ভাবনাও থাকে।
- কিসমিস যেহেতু একটি মিষ্টি স্বাদের খাবার, তাই অতিরিক্ত খেলে এটি দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। যাদের দাঁতে আগে থেকেই সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এটি দাঁতের ভেতরে আটকে গিয়ে ক্ষতি করতে পারে।
- এছাড়া ক্যাভিটি (দাঁতের ক্ষয়) হওয়ার ঝুঁকিও বাড়তে পারে। তাই অবশ্যই পরিমিতভাবে এবং সতর্কতার সাথে কিসমিস গ্রহণ করা উচিত।
- এছাড়াও অতিরিক্ত কিসমিস খেলে রক্তচাপ অনেক সময় বেশি কমে যেতে পারে, তাই সঠিক পরিমাণে গ্রহণ করা উচিত।
- যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিসমিস খাওয়ার পর কিছু ক্ষেত্রে শরীরে অস্বস্তি বা প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে হয় না, কিছু মানুষের ক্ষেত্রে অ্যালার্জির সমস্যা বেশি হতে পারে।
- খালি পেটে বেশি পরিমাণে কিসমিস খেলে শরীরে অস্বস্তি বা হজমজনিত সমস্যা হতে পারে।
- অনেক সময় বাজারে কিসমিসে রাসায়নিক ব্যবহার করা হতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর। তাই খাওয়ার আগে অবশ্যই কিসমিস ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত।
- অতিরিক্ত কিসমিস খেলে ক্ষুধা কমে যেতে পারে এবং শরীর দুর্বল হয়ে পড়তে পারে। এছাড়া অন্য পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়ার সম্ভাবনাও থাকে।
- কিসমিসে যেহেতু শর্করা বেশি থাকে, তাই অতিরিক্ত গ্রহণে ওজন বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে।
- শিশুদের ক্ষেত্রে বেশি পরিমাণে কিসমিস খাওয়ালে হজম শক্তিতে সমস্যা, পেটে গ্যাস ও অন্যান্য শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে।
- ভেজানো কিসমিস সঠিকভাবে পরিষ্কার না করে খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে।
- নোংরা বা পুরনো কিসমিসে জীবাণু থাকার ঝুঁকি থাকতে পারে, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
- অতিরিক্ত পরিমাণে কিসমিস খেলে রক্তে গ্লুকোজের মাত্রা ওঠানামা করতে পারে, যা স্বাস্থ্যের জন্য ভালো নয়।
- যারা নিয়মিত ওষুধ গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কিসমিস খাওয়ার ফলে কিছু ওষুধের সঙ্গে পারস্পরিক প্রতিক্রিয়া (interaction) হতে পারে, যা অস্বস্তি বা জটিলতা সৃষ্টি করতে পারে।
- বেশি পরিমাণে কিসমিস খেলে মুখে আঠালো ভাব তৈরি হতে পারে, যা দাঁতের জন্যও অস্বস্তিকর হতে পারে।
- তাই সর্বশেষে বলা যায়, পরিমাণ না মেনে কিসমিস খেলে উপকারের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা
কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা তুলনামূলকভাবে বেশি। অনেক বিশেষজ্ঞের মতে, ভেজানো কিসমিস শুকনো কিসমিসের তুলনায় শরীরের জন্য বেশি উপকারী, কারণ এটি সহজে হজম হয় এবং শরীর দ্রুত পুষ্টি গ্রহণ করতে পারে। রাতে কয়েকটি কিসমিস পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেলে হজমে সহায়তা করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
ভেজানো কিসমিসে থাকা প্রাকৃতিক শর্করা শরীরে দ্রুত শক্তি যোগায়, ফলে যারা সকালে দুর্বলতা অনুভব করেন তারা এতে উপকার পেতে পারেন। এছাড়া এটি শরীরে আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে এবং রক্তস্বল্পতা দূর করতেও সহায়ক হতে পারে। তবে অতিরিক্ত পরিমাণে খেলে উল্টো সমস্যা হতে পারে, তাই পরিমিত পরিমাণে কিসমিস খাওয়াই সবচেয়ে ভালো।
কালো কিসমিসের উপকারিতা
কালো কিসমিস সাধারণ কিসমিসের মতোই পুষ্টিকর একটি শুকনো ফল। তবে অনেকেই মনে করেন, এটি তুলনামূলকভাবে বেশি উপকারী। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালো কিসমিস রক্তস্বল্পতা কমাতে সাহায্য করতে পারে, কারণ এতে আয়রনের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে। এটি বিশেষ করে তাদের জন্য উপকারী হতে পারে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন।
কালো কিসমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করতে সাহায্য করে। অনেকেই ত্বক ও চুলের যত্নে কালো কিসমিস উপকারী বলে মনে করেন। তবে মনে রাখতে হবে, এটি কোনো ওষুধ নয়। যদি আপনার কোনো শারীরিক সমস্যা থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সঠিক চিকিৎসা ও পরামর্শই আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে।
কিসমিস খেলে কি মোটা হয়
কিসমিস খেলে মানুষ মোটা হয় কিনা—এই প্রশ্নটি অনেকের মনেই আসে। তবে বাস্তবে সরাসরি কিসমিস খেলে মোটা হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়। তবে অতিরিক্ত পরিমাণে কিসমিস খেলে ওজন কিছুটা বাড়তে পারে, কারণ এতে ক্যালরির পরিমাণ বেশি থাকে। আপনি যদি পরিমাণ নিয়ন্ত্রণ না করেন, তাহলে অতিরিক্ত ক্যালরি শরীরে জমে ওজন বাড়ার সম্ভাবনা তৈরি হয়।
আবার যারা খুব কম ওজনের মানুষ, তারা নিয়মিত পরিমিত পরিমাণে কিসমিস খেলে শরীরে শক্তি পেতে পারেন এবং ধীরে ধীরে ওজন বাড়াতে সহায়তা করতে পারে। তবে মনে রাখতে হবে, শুধু কিসমিস খেলেই স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো সম্ভব নয়। এর জন্য সঠিক খাদ্য, পর্যাপ্ত প্রোটিন, ভালো ঘুম এবং নিয়মিত ব্যায়ামও জরুরি। তাই বলা যায়, কিসমিস খেলে সরাসরি মোটা হওয়া যায় না, তবে অতিরিক্ত খেলে ওজন কিছুটা বাড়তে পারে।
ভালো কিসমিস চেনার উপায়
ভালো কিসমিস চেনার জন্য অবশ্যই এর রং, গন্ধ, নরমভাব এবং পরিষ্কার অবস্থা দেখে নিতে হবে। কারণ ভালো কিসমিস সাধারণত ঝকঝকে হলেও খুব বেশি শক্ত হয় না এবং এতে কোনো অস্বাভাবিক গন্ধ থাকে না। কিসমিস কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন এতে অতিরিক্ত আঠালো ভাব বা পোকা থাকার কোনো চিহ্ন আছে কিনা। যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে সেই কিসমিস না নেওয়াই ভালো।
আপনি যদি কিসমিস কিনতে চান, তাহলে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সংরক্ষণের অবস্থা দেখে কিনবেন। খুব বেশি চকচকে দেখালেই সেটি ভালো কিসমিস নাও হতে পারে, কারণ এতে অতিরিক্ত প্রক্রিয়াজাতকরণ থাকতে পারে। যদি সম্ভব হয়, তাহলে পরিচিত দোকান বা বিশ্বস্ত ব্র্যান্ড থেকে কিসমিস কেনা উচিত। মনে রাখতে হবে, শুধু সুন্দর দেখানোই নয় বরং কিসমিস হতে হবে পরিষ্কার, নিরাপদ এবং টাটকা।
শেষ কথাঃ কিসমিস খাওয়ার উপকারিতা ও অপকারিতা গাইড
কিসমিস খাওয়ার উপকারিতা এবং অপকারিতা সম্বন্ধে এই আর্টিকেলে সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে ২৫টি উপকারিতা এবং ২৫টি অপকারিতা। উপকারিতা ও অপকারিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে।
আমার মতে, আপনি যদি সম্পূর্ণ পড়ে থাকেন তাহলে অবশ্যই সম্পূর্ণ তথ্য জানতে পেরেছেন। তাই আপনার শরীরের অবস্থা অনুযায়ী কিসমিস খাবেন। ডায়াবেটিস বা দাঁতের কোনো সমস্যা থাকলে সীমিত পরিমাণে খাওয়া উচিত। এছাড়া শরীর সুস্থ রাখতে, স্মৃতিশক্তি বৃদ্ধি এবং শক্তি বাড়ানোর জন্য এটি গ্রহণ করা যেতে পারে। শিশুদেরও দিনে অল্প পরিমাণ কিসমিস খাওয়াবেন, যেন তাদের শরীরের বিকাশ ও বুদ্ধি বিকাশে সহায়তা হয়।


আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url