সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম পেমেন্ট ২০২৬
সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম, পেমেন্ট, অফিসিয়াল ওয়েবসাইট ও যাত্রা সম্পর্কিত সঠিক তথ্য জানতে অবশ্যই এই আর্টিকেলটি হেল্পফুল হবে।
আপনি যদি সৌদিয়া পরিবহনের যেকোনো রুট, টিকিট কাটার নিয়ম বা অন্যান্য সকল ইনফরমেশন জানতে চান, তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার জন্য। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।
সূচিপত্রঃ সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট
সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট
সৌদিয়া পরিবহন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আন্তঃজেলা বাস সার্ভিস। প্রতিদিন হাজারো যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই পরিবহনে যাতায়াত করে থাকে। নিরাপদ ভ্রমণ, সময়মতো সার্ভিস এবং সহজ টিকিট ব্যবস্থা থাকার কারণে এটি যাত্রীদের জন্য খুবই নির্ভরযোগ্য ও আরামদায়ক যাতায়াত মাধ্যম হিসেবে পরিচিত হয়ে উঠেছে বর্তমানে দেশজুড়ে এর সেবা বিস্তৃত রয়েছে, যা সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়।
তবে বর্তমানে কাউন্টার ছাড়াও অনলাইনে টিকিটের ব্যবস্থা রয়েছে। অনলাইন সেবার কারণে এখন ঘরে বসেই সৌদিয়া পরিবহনের টিকিট বুক করা যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এই পরিবহনের টিকিট বুকিং করবেন? আপনাদের জন্য সৌদিয়া পরিবহনের টিকিট বুকিংয়ের সমস্ত বিবরণ ধাপে ধাপে দেওয়া হলো।
সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম
সৌদিয়া পরিবহন অনলাইনে টিকিট কাটার নিয়ম হলো। প্রথমে সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য আপনার ফোন বা ল্যাপটপ/কম্পিউটার থেকে soudiabus.com এটি লিখে সার্চ করুন, অথবা সরাসরি এই লিংকে ক্লিক করেও পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তাহলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে-
- Select From-এ ক্লিক করলেই অনেকগুলো স্থানের নাম আসবে। আপনি যে স্থান থেকে যাত্রা শুরু করতে চান, সেই স্থানটি সিলেক্ট করে দিন।
- Select To-এ ক্লিক করলেও একইভাবে বিভিন্ন স্থানের নাম আসবে। আপনি কোথায় যেতে চান, সেই গন্তব্যটি সিলেক্ট করুন।
- এরপর Date অপশনে আপনার ভ্রমণের তারিখটি সিলেক্ট করে দিন।
- সব তথ্য সঠিকভাবে দেওয়া হলে Search অপশনে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে বিভিন্ন বাসের সময়সূচি ও ভাড়া চলে আসবে। এখান থেকে আপনার পছন্দমতো বাস নির্বাচন করুন।
- প্রথমে আপনি Bus Type (এসি বা নন-এসি) সিলেক্ট করে নেবেন।
- তারপর আপনার পছন্দের সময় অনুযায়ী বাস সিলেক্ট করুন।
- এবার Book Ticket বাটনে ক্লিক দিন। তাহলে আপনার সামনে একটি সিট বক্স ওপেন হবে। এখানে দেখতে পাবেন D1, D2, D3, D4-কয়টি সিট ফাঁকা রয়েছে।
এখানে—
- কালো চিহ্নঃ বুক হয়ে গেছে
- সাদা চিহ্নঃ ফাঁকা সিট (আপনি নিতে পারবেন)
- প্রথমে আপনি দেখবেন সিট অ্যাভেলেবল আছে কিনা।
- এরপর সাদা সিটের উপর ক্লিক করবেন।
- সিটটি লাল বর্ণ হয়ে যাবে। এরপর নিচে Continue বাটনে ক্লিক করুন।
- এরপর আপনি আপনার টাইম কনফার্ম করে আবার Continue বাটনে ক্লিক করবেন।
- এবার আপনার সামনে Contact Details পেজ আসবে।
এখানে—
- মোবাইল নাম্বারইমেইল এড্রেস
- যাত্রীর তথ্য
- দিতে হবে।
- এখানে First Name, Last Name ও Gender নির্বাচন করে সঠিকভাবে পূরণ করবেন।
- এখানে পেমেন্ট অপশন আসবে-
- বিকাশ
- ডেবিট/ক্রেডিট কার্ড
- আপনি যেটা ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন।
- বিকাশ সিলেক্ট করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে।
- ৩০ সেকেন্ডের মধ্যে কোডটি দিতে হবে।
- এরপর আপনার বিকাশ PIN দিয়ে কনফার্ম করুন।
- পেমেন্ট সম্পন্ন হলে আপনার টিকিট বুকিং সফল হবে।
এরপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ (SMS) বা ই-টিকিট চলে আসবে। আপনি চাইলে সেটি ডাউনলোড করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করতে পারেন। ভ্রমণের সময় এই টিকিটটি দেখালেই হবে, প্রিন্ট করা বাধ্যতামূলক নয়।
একটি গুরুত্বপূর্ণ কথাঃ
যদি আপনি Search করার পর কোনো বাস না দেখেন, তাহলে বুঝবেন আপনার সিলেক্ট করা রুটে এই পরিবহনটি চলাচল করে না।
সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট অ্যাপস
সৌদিয়া পরিবহন টিকিট অ্যাপস এখন মোবাইল ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী একটি মাধ্যম। মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট বুক করতে পারবেন। এতে ঘরে বসেই টিকিট বুকিং করা যায়, যারা ওয়েবসাইট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাদের জন্য এটি খুবই সহজ একটি পদ্ধতি।
আরো পড়ুন ঃ ইমাদ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম ও বুকিং
অনলাইনে টিকিট কাটার জনপ্রিয় মাধ্যমসমূহঃ
- bdtickets (বিডি টিকেটস)
- Shohoz (সহজ)
- Jatri (যাত্রী)
এছাড়াও সৌদিয়া পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরাসরি টিকিট বুকিং করা যায়, যা অনেক বেশি সুবিধাজনক।
- পেমেন্ট সুবিধা
অনেক সময় এসি বাসে নাস্তা বা সেট মেনু সুবিধাও পাওয়া যায়।
- টিকিট কনফার্মেশন
- জরুরি সহায়তা
সৌদিয়া পরিবহনের সময়সূচি
সৌদিয়া পরিবহনের সময়সূচি জানা প্রত্যেক ভ্রমণকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট কাটার আগে অবশ্যই আপনাকে বাসের সময়সূচি জেনে নিতে হবে। এতে ভ্রমণের আগে বা ভ্রমণকালীন দুশ্চিন্তা দূর হবে, এবং আপনি যথাসময়ে পরিবহনে যাতায়াতের প্রস্তুতি নিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতেও এটি সহায়তা করবে। এটি আপনাকে অবশ্যই চিন্তামুক্ত করবে।
সৌদিয়া পরিবহনের চিটাগাং থেকে বরিশাল রুটে এসি ও নন-এসি বাসের নির্দিষ্ট সময়সূচি রয়েছে, যা যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে পরিচালিত হয়। টিকিট কাটার আগে এসি, নন-এসি ও সময়সূচি জানা অত্যন্ত জরুরি। তাই নিচে চিটাগাং থেকে বরিশাল সৌদিয়া পরিবহনের সম্পূর্ণ সময়সূচি দেওয়া হলো, যা ভ্রমণ পরিকল্পনায় সাহায্য করবে।
| রুট | সময় | সময় লাগে |
|---|---|---|
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ৭:৩০ AM → ৫:০০ PM | ৯ ঘণ্টা ৩০ মিনিট |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ৬:৪৫ PM → ৪:৪৫ AM | ১০ ঘণ্টা |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ৭:৪৫ PM → ৫:১৫ AM | ৯ ঘণ্টা ৩০ মিনিট |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ৯:২০ PM → ৬:২০ AM | ৯ ঘণ্টা |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ৮:৪৫ PM → ৬:১৫ AM | ৯ ঘণ্টা ৩০ মিনিট |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ১০:৩০ PM → ৮:১৫ AM | ৯ ঘণ্টা ৪৫ মিনিট |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ১০:০০ PM → ৮:০০ AM | ১০ ঘণ্টা |
| চিটাগাং → বরিশাল (নন-এসি) | ৯:০০ PM → ৭:০০ AM | ১০ ঘণ্টা |
| রুট | সময় | সময় লাগে |
|---|---|---|
| চট্টগ্রাম → বরিশাল (এসি) | ৮:০০ PM → ৫:০০ AM | ৯ ঘণ্টা |
| ছাড়ার সময় | পৌঁছানোর সময় | সময়কাল |
|---|---|---|
| ৭:৩০ PM | ১০:০০ AM (পরদিন) | ১৪ ঘণ্টা ৩০ মিনিট |
| ৬:৩০ PM | ৮:০০ AM (পরদিন) | ১৩ ঘণ্টা ৩০ মিনিট |
সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট প্রাইস
| সর্বনিম্ন | নন-এসি | ৬৬০ – ৬৮০ টাকা |
| চিটাগাং → বরিশাল | নন-এসি | ১০০০ – ১২০০ টাকা |
| চিটাগাং → বরিশাল | এসি | প্রায় ১৫০০ টাকা |
সৌদিয়া পরিবহন বরিশাল টু কক্সবাজার
| রুট | রুট ম্যাপ | সময় | সময় লাগে | ভাড়া |
|---|---|---|---|---|
| রুট ১ | বরিশাল → পদ্মা ব্রিজ → চট্টগ্রাম → শাকেরিয়া → কক্সবাজার | ৭:৩০ PM → ১০:০০ AM | ১৪ ঘণ্টা ৩০ মিনিট | ১৬০০ টাকা |
| রুট ২ | কুয়াকাটা → আমতলী → বরিশাল → পদ্মা ব্রিজ → চট্টগ্রাম → শাকেরিয়া → কক্সবাজার | ৬:৩০ PM → (পরের দিন) | ১৩ ঘণ্টা ৩০ মিনিট | ১৫০০ টাকা |
সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বার
- ঢাকা এলাকার কাউন্টার নম্বর
| ক্রমিক | স্থান | মোবাইল নাম্বার |
|---|---|---|
| ১ | কলাবাগান | 01919-654926 |
| ২ | ফকিরাপুল | 01919-654858 |
| ৩ | সায়দাবাদ | 01919-654856 |
| ৪ | কমলাপুর | 01919-654859 |
| ৫ | আব্দুল্লাহপুর | 01919-654754 |
| ৬ | গাবতলী | 01919-654863 |
| ৭ | আরামবাগ | 01919-654932 |
| ৮ | নারায়ণগঞ্জ | 01672-365072 |
| ৯ | পান্থপথ | 01919-654926 |
| ১০ | কল্যাণপুর | 01919-654928 |
| ১১ | রাজারবাগ | 01919-654930 |
| ১২ | ইডেন | 01919-654935 |
| ১৩ | কুমিল্লা কাউন্টার | 01919-654854 |
- চট্টগ্রাম এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বার
| ক্রমিক | স্থান | মোবাইল নাম্বার |
|---|---|---|
| ১ | দামপাড়া | 01919-654904 / 01919-654849 |
| ২ | কর্নেলহাট | 01919-654906 / 01919-654886 |
| ৩ | স্টেশন রোড | 01919-654941 / 01919-654725 |
| ৪ | সিনেমা প্যালেস | 01919-654827 / 01919-654743 |
| ৫ | নাসিরাবাদ | 01919-654897 |
| ৬ | বহদ্দারহাট মোড় | 01919-654742 |
- কক্সবাজার এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার
| ক্রমিক | স্থান | মোবাইল নাম্বার |
|---|---|---|
| ১ | সিলেট - দরগাহ গেট | 01922-595982 |
| ২ | সিলেট - সোবহানী গেইট | 01919-654942 |
| ৩ | সিলেট - যমুনা মার্কেট | 01919-654990 |
| ৪ | যশোর - মণিহার | 01919-654879 |
| ৫ | যশোর - নিউ মার্কেট | 01919-654893 |
| ৬ | খুলনা - সোনাডাঙা | 01919-654881 |
সৌদিয়া পরিবহনের রুট ম্যাপ
| রুট নং | রুট ম্যাপ |
|---|---|
| ১ | চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → কুয়াকাটা |
| ২ | চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → চন্দ্রকৈল → বরগুনা |
| ৩ | চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → খেপুপাড়া |
| ৪ | চিটাগাং → ফেনী → ঢাকা → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → বরগুনা |
| ৫ | কক্সবাজার → চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল |
| ৬ | কক্সবাজার → চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → কুয়াকাটা |
| বাস টাইপ | রুট ম্যাপ |
|---|---|
| এসি | চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → পটুয়াখালী → খেপুপাড়া |



আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url