গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম (২০২৬)
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট বুকিং, রুট, সময়সূচী, ভাড়া, সুবিধা ও ভ্রমণ নির্দেশনা সহ সহজে ঘরে বসে নিরাপদ টিকিট বুকিং করার সম্পূর্ণ নিয়ম আজকের এই পোস্টটি তুলে ধরা হয়েছে ।
আপনি যদি অনলাইনে টিকিট বুকিং করতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ এখানে টিকিট কাটার সম্পূর্ণ নিয়ম ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
পেজ সূচিপত্রঃ গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট
গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকিট বুকিং করার জন্য আপনার হাতে থাকা মুঠোফোনই যথেষ্ট। আগের মতো আর কাউন্টারে বড় লাইন ধরে থাকা লাগে না, কারণ অনলাইনে দেশে প্রযুক্তি ও সেবার মান দুটোই উন্নত হয়েছে। তাই আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আমি গ্রীন লাইন পরিবহনে অনলাইন টিকিট বুকিং করি। সেই নিয়মটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব।
দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত যাতায়াতকারীদের কাছে গ্রীন লাইন পরিবহন একটি বিশ্বস্ত নাম। তাদের উন্নত সার্ভিস ও আরামদায়ক বাসের কারণে প্রতিদিন হাজারো যাত্রী এই পরিবহন ব্যবহার করে থাকে। যাত্রীদের সুবিধার জন্য এখন গ্রীন লাইন অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে খুব সহজেই ঘরে বসে টিকিট কাটা যায়। আমি আপনাদের সহজে ও সুন্দরভাবে ধাপে ধাপে গ্রীন লাইন টিকিট বুকিং করার সমস্ত নিয়মগুলো পর্যায়ক্রমে নিচে সাজিয়ে দিচ্ছি। কাজটি সঠিক নিয়মে করতে পোস্টটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন।
আরো পড়ুনঃ চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবো নিয়ম ও সতর্কতা
- প্রথমে আপনার Google ব্রাউজারটি ওপেন করে greenlinebd.com লিখে সার্চ করুন অথবা আমার দেওয়া লিংকে ক্লিক করুন। অথবা কাজ সহজ করতে এই লিংকে ক্লিক করুন।
- এরপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এখানে উপরে বাস সিলেক্ট করা আছে কিনা দেখে নিন।
- LEAVING FROM: Select city বক্সে ক্লিক করুন। এরপর আপনার সামনে অনেকগুলো স্থানের নাম আসবে। এখান থেকে আপনি যে স্থান থেকে যাত্রা শুরু করতে চান, সেই স্থানের নাম সিলেক্ট করুন।
- GOING TO: এখানেও Select city বক্সে ক্লিক করে আপনি কোথায় যেতে চান সেটি সিলেক্ট করে নিন।
- DEPARTING DATE: এখন এখানে ক্লিক করে আপনার যাত্রার তারিখ সিলেক্ট করুন। এরপর Search বাটনে ক্লিক করুন। আপনার নেটের গতি ভালো হলে দ্রুত লোডিং সম্পন্ন হবে।
- এবার যে পেজটি আসবে, সেখানে পরিবহনের সকল তথ্য দেখানো থাকবে। যেমন-বাসের সময়সূচি, কোন রুটে চলাচল করে, ফ্লাইট/বাস নম্বর এবং প্রাইস (BDT), অর্থাৎ আপনার আসনের মূল্য।
- এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী যেটি সুবিধাজনক মনে হয়, সেখানে ‘View Seats’ এ ক্লিক করুন।
- তাহলে আপনার সামনে Book Your Seat অপশন চলে আসবে। এখানে চাইলে আপনি আপনার যাত্রার তারিখ, বার এবং যাত্রার শুরু ও শেষ সময় আবারও দেখে নিতে পারেন।
- Front: এই সিট ম্যাপে লাল ও সবুজ রঙে চিহ্নিত সিটগুলো দেখাবে। লাল চিহ্নিত সিটগুলো ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে, আর সবুজ চিহ্নিত সিটগুলো ফাঁকা আছে। তাই আপনি যেটি নিতে চান সেটিতে ক্লিক করুন। ক্লিক করলে সেটি হলুদ রঙে মার্ক হয়ে যাবে।
- Booking Details পেজ আসবে। এখানে অবশ্যই যাত্রীর সঠিক তথ্য দিতে হবে, যাতে পরে কোনো সমস্যায় না পড়তে হয়।
- Gender: যাত্রী ছেলে নাকি মেয়ে-সঠিক জেন্ডার সিলেক্ট করুন। ছেলে হলে Male এবং মেয়ে হলে Female নির্বাচন করুন।
- Mobile: মোবাইল নাম্বার অংশে আপনার ব্যবহৃত সক্রিয় মোবাইল নাম্বারটি দিন। কারণ এই নাম্বারে একটি OTP কোড আসবে, তাই অবশ্যই সঠিকভাবে নাম্বারটি প্রদান করুন।
- Email: এখানে আপনার ইমেইল ঠিকানাটি লিখুন। এরপর নিচের দিকে গেলে Payment Details দেখতে পাবেন। এখানে আপনি যেভাবে টিকিট বুকিংয়ের পেমেন্ট করতে চান সেই মাধ্যমটি সিলেক্ট করুন। যেমন-মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
- এখন Select One এ ক্লিক করে বিকাশ, নগদ অথবা যেকোনো পেমেন্ট মাধ্যম যেটা আপনি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন।
- এবার Proceed বাটনে ক্লিক করুন। জেনে রাখুন, আপনি যদি Proceed বাটনে ক্লিক দিতে দেরি করেন তাহলে সমস্যা হতে পারে। কারণ বিকাশ সিলেক্ট করার পর দ্রুত Proceed বাটনে ক্লিক করতে হবে, তা না হলে আপনাকে আবার View Seat পেজে নিয়ে যাওয়া হবে।
- এরপর নাম্বার ঠিক আছে কিনা দেখে Confirm এ ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইলে OTP কোড আসবে। আপনাকে ৩০ সেকেন্ডের মধ্যে সেই OTP কোডটি বসাতে হবে। যদি ৩০ সেকেন্ড পার হয়ে যায়, তাহলে এটি আর কাজ করবে না এবং আপনি ব্যাক করলে আবার প্রথম পেজে ফিরে যাবেন।
- তাই দ্রুত OTP কোডটি বসান। কোড বসানো হয়ে গেলে বিকাশ PIN নাম্বার চাইবে। সেটি দিলে আপনার টিকিট বুকিং সম্পন্ন হয়ে যাবে।
- এরপর অবশ্যই আপনার টিকেট বুকিং টি ডাউনলোড করে রাখুন কারণ পরবর্তী যাতায়াত সময়ে টিকিট চেকিং মাস্টারকে যারা দেখাতে পারেন
আর অবশ্যই greenlinebd.com লিংকে ক্লিক করুন। এবং টিকিট বুকিং করুন যেন কোন ভুল ওয়েবসাইট না আসে এবং সঠিকভাবে সহজে আমার দেয়া নির্দেশনা অনুযায়ী গ্রীন লাইন পরিবহন অনলাইন টিকেট বুকিং করতে পারবেন
ভ্রমণের আগে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা
ভ্রমণের আগে আপনাকে সুন্দরভাবে প্রস্তুত হতে হবে। আপনার প্রয়োজনীয় ও দরকারি জিনিসপত্র সঙ্গে নিন। ভ্রমণের কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই বাস টার্মিনালে পৌঁছান, কারণ তাড়াহুড়ো করলে ভুল বা অঘটন ঘটতে পারে। বেশি বিভ্রান্ত ও চিন্তিত হওয়া থেকে দূরে থাকুন এবং নিজেকে শান্ত রাখুন এতে আপনার যাত্রা সফল ও সুন্দর হবে এবং সাবধানতা অবলম্বন করতে পারবেন।
- অবশ্যই আপনার সঙ্গে অনলাইনে বুকিং করা টিকিটের ডাউনলোড কপি (প্রিন্ট বা মোবাইলে) রাখবেন।
- আপনার এনআইডি কার্ড সঙ্গে রাখলে আরও ভালো হয়।
- এবং সঠিক সিটে বসবেন আপনি অবশ্যই সিট দেখে নেবেন এবং আপনার সঠিক স্থানে বসবেন
এ নিয়ম গুলো মানা আবশ্যক। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম যেন আপনাদের কোন ভুল না হয় এবং নিরাপদ ও সুস্থভাবে আপনার ভ্রমণ সম্পন্ন করতে পারেন
গ্রীন লাইন পরিবহনের রুট সময়সূচী ও ভাড়া
গ্রীন লাইন পরিবহনে ভ্রমণের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রুট সম্পর্কে জানা। রুট জানা থাকলে আপনি সহজেই পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করতে পারবেন। সেই সঙ্গে আমি আপনাদের জন্য সময়সূচীও উল্লেখ করে দিচ্ছি-কোন সময় কোন রুটে পরিবহনটি চলাচল করে। গ্রীন লাইন পরিবহন নিয়মিত ২৪ ঘণ্টা সার্ভিস প্রদান করে এবং বাংলাদেশের প্রায় সব প্রধান স্থানে যাতায়াত করে থাকে। তাই আপনারা যদি রুট ও সময়সূচী আগে থেকেই জেনে নেন, তাহলে নিশ্চিন্তে আপনার যাত্রা সম্পন্ন করতে পারবেন।
আরো পড়ুনঃ ইমাদ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম ও বুকিং
তাই নিচে কিছু রুট ও সময়সূচী উল্লেখ করা হলোঃ
| রুট | সময়সূচী | ভাড়া |
|---|---|---|
| ঢাকা → চট্টগ্রাম | ৬:৪৫ AM, ৯:০০ AM, ১০:০০ AM, ১২:০০ PM, ৩:৩০ PM, ৫:০০ PM, ৬:০০ PM, ১০:৩০ PM, ১১:৩০ PM, ১১:৪৫ PM, ১২:১৫ AM | ১৬০০ টাকা |
| ঢাকা → কক্সবাজার | ৯:১৫ PM, ৯:৩০ PM, ১০:০০ PM, ১০:১৫ PM, ১০:২০ PM, ১০:৩০ PM, ১০:৫৫ PM, ১১:০০ PM, ১১:১৫ PM | ১৫০০ টাকা / ২২০০ টাকা / ২৫০০ টাকা |
| ঢাকা → খুলনা | ৬:০০ AM, ৬:৩০ AM, ৬:৪৫ AM, ১০:০০ AM, ১১:৩০ AM, ১২:৩০ PM, ৩:০০ PM, ৫:০০ PM, ৬:৩০ PM, ১১:০০ PM, ১১:৩০ PM | ১৪০০ টাকা |
| ঢাকা → সিলেট | ৭:০০ AM, ১০:০০ AM, ১১:৩০ AM, ২:০০ PM, ৩:৩০ PM, ৫:০০ PM, ৯:০০ PM, ১১:৩০ PM, ১১:৪৫ PM, ১২:০০ AM, ১২:১৫ PM, ১২:৩০ PM | ১৫০০ টাকা |
| ঢাকা → বেনাপোল | ৬:৪৫ AM, ১০:৩০ PM | ১০০০ টাকা |
| ঢাকা → কলকাতা | ৬:৪৫ AM, ১০:৩০ PM | ১৪০০ টাকা |
| ঢাকা → বরিশাল | ৬:৩০ AM, ৬:৫৫ AM, ৭:০০ AM, ৮:৩০ AM, ৯:৩০ AM, ১১:৪৫ AM, ১২:৪৫ PM, ২:৩০ PM, ৮:০০ PM, ৮:৩০ PM, ১০:৪৫ PM, ১১:০০ PM, ১১:১৫ PM | ১০০ টাকা |



আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url