সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম পেমেন্ট ২০২৬

সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম, পেমেন্ট, অফিসিয়াল ওয়েবসাইট ও যাত্রা সম্পর্কিত সঠিক তথ্য জানতে অবশ্যই এই আর্টিকেলটি হেল্পফুল হবে।

সৌদিয়া-পরিবহন-অনলাইন-টিকিট

আপনি যদি সৌদিয়া পরিবহনের যেকোনো রুট, টিকিট কাটার নিয়ম বা অন্যান্য সকল ইনফরমেশন জানতে চান, তাহলে অবশ্যই এই আর্টিকেলটি আপনার জন্য। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

সূচিপত্রঃ সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট

সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট

সৌদিয়া পরিবহন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আন্তঃজেলা বাস সার্ভিস। প্রতিদিন হাজারো যাত্রী তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এই পরিবহনে যাতায়াত করে থাকে। নিরাপদ ভ্রমণ, সময়মতো সার্ভিস এবং সহজ টিকিট ব্যবস্থা থাকার কারণে এটি যাত্রীদের জন্য খুবই নির্ভরযোগ্য ও আরামদায়ক যাতায়াত মাধ্যম হিসেবে পরিচিত হয়ে উঠেছে বর্তমানে দেশজুড়ে এর সেবা বিস্তৃত রয়েছে, যা সকল শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়।

তবে বর্তমানে কাউন্টার ছাড়াও অনলাইনে টিকিটের ব্যবস্থা রয়েছে। অনলাইন সেবার কারণে এখন ঘরে বসেই সৌদিয়া পরিবহনের টিকিট বুক করা যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে আপনি এই পরিবহনের টিকিট বুকিং করবেন? আপনাদের জন্য সৌদিয়া পরিবহনের টিকিট  বুকিংয়ের সমস্ত বিবরণ ধাপে ধাপে দেওয়া হলো।

সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম

সৌদিয়া পরিবহন অনলাইনে টিকিট কাটার নিয়ম হলো। প্রথমে সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট কাটার জন্য আপনার ফোন বা ল্যাপটপ/কম্পিউটার থেকে soudiabus.com এটি লিখে সার্চ করুন, অথবা সরাসরি এই লিংকে ক্লিক করেও পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তাহলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে-

সৌদিয়া-পরিবহন-অনলাইন-টিকিট
  • Select From-এ ক্লিক করলেই অনেকগুলো স্থানের নাম আসবে। আপনি যে স্থান থেকে যাত্রা শুরু করতে চান, সেই স্থানটি সিলেক্ট করে দিন।
  • Select To-এ ক্লিক করলেও একইভাবে বিভিন্ন স্থানের নাম আসবে। আপনি কোথায় যেতে চান, সেই গন্তব্যটি সিলেক্ট করুন।
  • এরপর Date অপশনে আপনার ভ্রমণের তারিখটি সিলেক্ট করে দিন।
  • সব তথ্য সঠিকভাবে দেওয়া হলে Search অপশনে ক্লিক করুন।
  • এরপর আপনার সামনে বিভিন্ন বাসের সময়সূচি ও ভাড়া চলে আসবে। এখান থেকে আপনার পছন্দমতো বাস নির্বাচন করুন।
  • প্রথমে আপনি Bus Type (এসি বা নন-এসি) সিলেক্ট করে নেবেন।
  • তারপর আপনার পছন্দের সময় অনুযায়ী বাস সিলেক্ট করুন।
  • এবার Book Ticket বাটনে ক্লিক দিন। তাহলে আপনার সামনে একটি সিট বক্স ওপেন হবে। এখানে দেখতে পাবেন D1, D2, D3, D4-কয়টি সিট ফাঁকা রয়েছে।

এখানে—

  • কালো চিহ্নঃ বুক হয়ে গেছে
  • সাদা চিহ্নঃ ফাঁকা সিট (আপনি নিতে পারবেন)
  • প্রথমে আপনি দেখবেন সিট অ্যাভেলেবল আছে কিনা।
  • এরপর সাদা সিটের উপর ক্লিক করবেন।
  • সিটটি লাল বর্ণ হয়ে যাবে। এরপর নিচে Continue বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি আপনার টাইম কনফার্ম করে আবার Continue বাটনে ক্লিক করবেন।
  • এবার আপনার সামনে Contact Details পেজ আসবে। 

এখানে—

  • মোবাইল নাম্বারইমেইল এড্রেস
  • যাত্রীর তথ্য
  • দিতে হবে।
  • এখানে First Name, Last Name ও Gender নির্বাচন করে সঠিকভাবে পূরণ করবেন।
  • এখানে পেমেন্ট অপশন আসবে-
  • বিকাশ
  • ডেবিট/ক্রেডিট কার্ড
  • আপনি যেটা ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করুন।
  • বিকাশ সিলেক্ট করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে।
  • ৩০ সেকেন্ডের মধ্যে কোডটি দিতে হবে।
  • এরপর আপনার বিকাশ PIN দিয়ে কনফার্ম করুন।
  • পেমেন্ট সম্পন্ন হলে আপনার টিকিট বুকিং সফল হবে।

এরপর আপনার মোবাইলে একটি কনফার্মেশন মেসেজ (SMS) বা ই-টিকিট চলে আসবে। আপনি চাইলে সেটি ডাউনলোড করে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করতে পারেন। ভ্রমণের সময় এই টিকিটটি দেখালেই হবে, প্রিন্ট করা বাধ্যতামূলক নয়।

সৌদিয়া-পরিবহন-অনলাইন-টিকিট

একটি গুরুত্বপূর্ণ কথাঃ

যদি আপনি Search করার পর কোনো বাস না দেখেন, তাহলে বুঝবেন আপনার সিলেক্ট করা রুটে এই পরিবহনটি চলাচল করে না।

সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট অ্যাপস

সৌদিয়া পরিবহন টিকিট অ্যাপস এখন মোবাইল ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী একটি মাধ্যম। মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট বুক করতে পারবেন। এতে ঘরে বসেই টিকিট বুকিং করা যায়, যারা ওয়েবসাইট ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তাদের জন্য এটি খুবই সহজ একটি পদ্ধতি।

আরো পড়ুন ঃ ইমাদ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম ও বুকিং

অনলাইনে টিকিট কাটার জনপ্রিয় মাধ্যমসমূহঃ

  • bdtickets (বিডি টিকেটস)
বিডি টিকেটস একটি জনপ্রিয় টিকিটিং প্ল্যাটফর্ম। এখানে অনেক সময় অতিরিক্ত সার্ভিস চার্জ ছাড়াই টিকিট কেনা সম্ভব হয়।
  • Shohoz (সহজ)
Shohoz.com বা তাদের অ্যাপ অনলাইন টিকিট কাটার একটি জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে সহজেই যেকোনো রুটের সৌদিয়া সহ বিভিন্ন বাসের টিকিট বুক করা যায়।
  • Jatri (যাত্রী)
Jatri অ্যাপ বা ওয়েবসাইট থেকেও টিকিট রিজার্ভ করা যায়। আপনি চাইলে এই অ্যাপ ব্যবহার করেও সহজে টিকিট ক্রয় করতে পারবেন।
এছাড়াও সৌদিয়া পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সরাসরি টিকিট বুকিং করা যায়, যা অনেক বেশি সুবিধাজনক।
  • পেমেন্ট সুবিধা
এই সকল অ্যাপ বা ওয়েবসাইটে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায়সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং বা ডেবিট/ক্রেডিট কার্ড ব্যবহার করে ভাড়া পরিশোধ করতে পারবেন।
অনেক সময় এসি বাসে নাস্তা বা সেট মেনু সুবিধাও পাওয়া যায়।
  • টিকিট কনফার্মেশন
টিকিট কনফার্ম হলে আপনার মোবাইল নম্বর বা ইমেইলে তাৎক্ষণিকভাবে কনফার্মেশন মেসেজ পাঠানো হয়, যা আপনার যাত্রাকে আরও নিরাপদ ও সহজ করে তোলে।
  • জরুরি সহায়তা
যেকোনো জরুরি প্রয়োজনে আপনি হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা বা সহায়তার জন্য bdtickets-এর হেল্পলাইন ১৬৪৬০ নম্বরে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারবেন।

    সৌদিয়া পরিবহনের সময়সূচি 

    সৌদিয়া পরিবহনের সময়সূচি জানা প্রত্যেক ভ্রমণকারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট কাটার আগে অবশ্যই আপনাকে বাসের সময়সূচি জেনে নিতে হবে। এতে ভ্রমণের আগে বা ভ্রমণকালীন দুশ্চিন্তা দূর হবে, এবং আপনি যথাসময়ে পরিবহনে যাতায়াতের প্রস্তুতি নিতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যস্থলে পৌঁছাতেও এটি সহায়তা করবে। এটি আপনাকে অবশ্যই চিন্তামুক্ত করবে।

    সৌদিয়া পরিবহনের চিটাগাং থেকে বরিশাল রুটে এসি ও নন-এসি বাসের নির্দিষ্ট সময়সূচি রয়েছে, যা যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে পরিচালিত হয়। টিকিট কাটার আগে এসি, নন-এসি ও সময়সূচি জানা অত্যন্ত জরুরি। তাই নিচে চিটাগাং থেকে বরিশাল সৌদিয়া পরিবহনের সম্পূর্ণ সময়সূচি দেওয়া হলো, যা ভ্রমণ পরিকল্পনায় সাহায্য করবে।

    রুট সময় সময় লাগে
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ৭:৩০ AM → ৫:০০ PM ৯ ঘণ্টা ৩০ মিনিট
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ৬:৪৫ PM → ৪:৪৫ AM ১০ ঘণ্টা
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ৭:৪৫ PM → ৫:১৫ AM ৯ ঘণ্টা ৩০ মিনিট
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ৯:২০ PM → ৬:২০ AM ৯ ঘণ্টা
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ৮:৪৫ PM → ৬:১৫ AM ৯ ঘণ্টা ৩০ মিনিট
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ১০:৩০ PM → ৮:১৫ AM ৯ ঘণ্টা ৪৫ মিনিট
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ১০:০০ PM → ৮:০০ AM ১০ ঘণ্টা
    চিটাগাং → বরিশাল (নন-এসি) ৯:০০ PM → ৭:০০ AM ১০ ঘণ্টা
    আপনাদের মধ্যে যারা বাসে আরাম-আয়েশে ভ্রমণের জন্য চট্টগ্রাম থেকে বরিশাল রুটে যাত্রা করতে চান, তাদের জন্য সময়সূচি নিচে দেওয়া হলো।
    রুট সময় সময় লাগে
    চট্টগ্রাম → বরিশাল (এসি) ৮:০০ PM → ৫:০০ AM ৯ ঘণ্টা
    এবার আপনাদের সুবিধার্থে বরিশাল থেকে কক্সবাজার রুটের পরিবহনের সময়সূচি উল্লেখ করা হলো। আশা করি এটি আপনাদের জন্য সহায়ক হবে। চলুন তাহলে জেনে নিই।
    ছাড়ার সময় পৌঁছানোর সময় সময়কাল
    ৭:৩০ PM ১০:০০ AM (পরদিন) ১৪ ঘণ্টা ৩০ মিনিট
    ৬:৩০ PM ৮:০০ AM (পরদিন) ১৩ ঘণ্টা ৩০ মিনিট

    সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট প্রাইস

    সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিটের মূল্য নির্ধারিত হয় বাসের ধরন (এসি ও নন-এসি সিট) অনুযায়ী। এছাড়াও আপনার ভ্রমণের দূরত্বের ওপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করা হয়। প্রয়োজনে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা নিকটস্থ কাউন্টার থেকে বিস্তারিত তথ্য ও পরামর্শ নিতে পারেন।আপনাদের জন্য সৌদিয়া পরিবহনের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। চাইলে সেখান থেকেও বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

    সর্বনিম্ন নন-এসি ৬৬০ – ৬৮০ টাকা
    চিটাগাং → বরিশাল নন-এসি ১০০০ – ১২০০ টাকা
    চিটাগাং → বরিশাল এসি প্রায় ১৫০০ টাকা

    সৌদিয়া পরিবহন বরিশাল টু কক্সবাজার 

    সৌদিয়া পরিবহন বরিশাল টু কক্সবাজার অনলাইন টিকিট বুকিং করতে চাইলে অবশ্যই আপনাকে  করে টিকিট সংগ্রহ করতে হবে। এর জন্য বরিশাল থেকে কক্সবাজার রুট সিলেক্ট করে নিন এবং আপনার সুবিধামতো তারিখ নির্বাচন করুন, এরপর সার্চ করুন। আপনাদের জন্য সৌদিয়া পরিবহনের অফিসিয়াল পেজের লিংক দেওয়া আছে। চাইলে সেখান থেকেও বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন।

    এখানে আপনি সময়, পৌঁছানোর সময় এবং কত ঘণ্টা সময় লাগে তা দেখতে পাবেন। বরিশাল থেকে  কক্সবাজার পৌঁছাতে কত সময় লাগবে এবং কতটি সিট ফাঁকা রয়েছে-সব তথ্য এখানে দেখানো হলো।

    রুট রুট ম্যাপ সময় সময় লাগে ভাড়া
    রুট ১ বরিশাল → পদ্মা ব্রিজ → চট্টগ্রাম → শাকেরিয়া → কক্সবাজার ৭:৩০ PM → ১০:০০ AM ১৪ ঘণ্টা ৩০ মিনিট ১৬০০ টাকা
    রুট ২ কুয়াকাটা → আমতলী → বরিশাল → পদ্মা ব্রিজ → চট্টগ্রাম → শাকেরিয়া → কক্সবাজার ৬:৩০ PM → (পরের দিন) ১৩ ঘণ্টা ৩০ মিনিট ১৫০০ টাকা

    সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বার 

    সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বার যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন শহরে দেওয়া থাকে। এসব নাম্বারের মাধ্যমে সহজেই টিকিট বুকিং, সময়সূচি এবং ভাড়ার তথ্য জানা যায়। এতে আপনাকে কাউন্টারে গিয়ে খোঁজাখুঁজি করতে হয় না। অনলাইনে ও সরাসরি কলের মাধ্যমে আপনি সহজেই টিকিট বুকিং করতে পারবেন। নিচে কাউন্টার নাম্বারগুলো দেওয়া হলো, যেগুলো ব্যবহার করে আপনি টিকিট ক্রয় করতে পারবেন।

    • ঢাকা এলাকার কাউন্টার নম্বর
    সৌদিয়া পরিবহনের ঢাকা এলাকার কাউন্টার নাম্বার অনেক যাত্রীর জন্য গুরুত্বপূর্ণ, যারা ঢাকার মধ্যে বসবাস করেন এবং বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন। এ কারণে অনেকে ঢাকা থেকে যাতায়াতের জন্য সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বার খোঁজ করেন। তাই আপনাদের সুবিধার জন্য কাউন্টার নাম্বারগুলো নিচে দেওয়া হলো, যাতে সহজেই যোগাযোগ করতে পারেন এবং কষ্ট করে খুঁজতে না হয়।
    ক্রমিক স্থান মোবাইল নাম্বার
    কলাবাগান 01919-654926
    ফকিরাপুল 01919-654858
    সায়দাবাদ 01919-654856
    কমলাপুর 01919-654859
    আব্দুল্লাহপুর 01919-654754
    গাবতলী 01919-654863
    আরামবাগ 01919-654932
    নারায়ণগঞ্জ 01672-365072
    পান্থপথ 01919-654926
    ১০ কল্যাণপুর 01919-654928
    ১১ রাজারবাগ 01919-654930
    ১২ ইডেন 01919-654935
    ১৩ কুমিল্লা কাউন্টার 01919-654854
    • চট্টগ্রাম এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বার
    চট্টগ্রাম এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বারযাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নাম্বারগুলোর মাধ্যমে সহজেই টিকিট বুকিং, সময়সূচি এবং ভাড়ার তথ্য জানা যায়। আপনি ঘরে বসেই কল করে সিটের তথ্য নিশ্চিত করতে পারবেন, ফলে কাউন্টারে যাওয়ার ঝামেলা অনেকটাই কমে যায় এবং ভ্রমণ পরিকল্পনা আরও সহজ ও স্বস্তিদায়ক হয়।
    ক্রমিক স্থান মোবাইল নাম্বার
    দামপাড়া 01919-654904 / 01919-654849
    কর্নেলহাট 01919-654906 / 01919-654886
    স্টেশন রোড 01919-654941 / 01919-654725
    সিনেমা প্যালেস 01919-654827 / 01919-654743
    নাসিরাবাদ 01919-654897
    বহদ্দারহাট মোড় 01919-654742
    • কক্সবাজার এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার
    কক্সবাজার এলাকার সৌদিয়া পরিবহনের কাউন্টার নাম্বারগুলো এই আর্টিকেলের মধ্যে দেওয়া হয়েছে, কারণ অনেকেই সঠিকভাবে এসব নাম্বার খুঁজে পান না। তাদের সুবিধার কথা বিবেচনা করে তথ্যগুলো সাজানো হয়েছে, যাতে সহজেই যোগাযোগ করে টিকিট বুকিং ও প্রয়োজনীয় তথ্য জানা যায় এবং ভ্রমণ আরও সহজ হয়।

    ক্রমিক স্থান মোবাইল নাম্বার
    সিলেট - দরগাহ গেট 01922-595982
    সিলেট - সোবহানী গেইট 01919-654942
    সিলেট - যমুনা মার্কেট 01919-654990
    যশোর - মণিহার 01919-654879
    যশোর - নিউ মার্কেট 01919-654893
    খুলনা - সোনাডাঙা 01919-654881

    সৌদিয়া পরিবহনের রুট ম্যাপ 

    আপনি যদি চিটাগাং থেকে বরিশাল রুটে ভ্রমণ করতে চান, তাহলে সৌদিয়া পরিবহনের বিভিন্ন রুট সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া আপনার জন্য খুবই উপকারী হবে। এতে আপনি সহজেই বুঝতে পারবেন বাস কোন পথে চলাচল করে এবং আপনার ভ্রমণ পরিকল্পনাও আরও সহজ হবে। নিচে চিটাগাং টু বরিশাল রুট ম্যাপ বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

    রুট নং রুট ম্যাপ
    চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → কুয়াকাটা
    চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → চন্দ্রকৈল → বরগুনা
    চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → খেপুপাড়া
    চিটাগাং → ফেনী → ঢাকা → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → বরগুনা
    কক্সবাজার → চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল
    কক্সবাজার → চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → আমতলী → কুয়াকাটা

    এসি বাসের টিকিট মূল্যঃ

    বাস টাইপ রুট ম্যাপ
    এসি চিটাগাং → পদ্মা ব্রিজ → বরিশাল → পটুয়াখালী → খেপুপাড়া

    শেষ কথাঃ সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট

    সৌদিয়া পরিবহন অনলাইন টিকিট সম্পর্কে আশা করি এই পোস্টে আপনি বিস্তারিত সকল বিষয় জানতে পেরেছেন। সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট কীভাবে কাটবেন, রুট ম্যাপ, কাউন্টার নাম্বার, ভাড়া ইত্যাদি সব বিষয় এই আর্টিকেলের মধ্যে সহজভাবে তুলে ধরা হয়েছে, যা আপনার যাত্রা আরও সহজ ও সুবিধাজনক করতে সাহায্য করবে।

    আমার মতে, আপনি যদি আমার দেওয়া গাইডলাইন অনুসরণ করে টিকিট বুকিং করেন তাহলে অবশ্যই সফল হবেন। কারণ এই একই নিয়ম অনুসরণ করেই আমি নিজেও সৌদিয়া পরিবহনের অনলাইন টিকিট অ্যাপের মাধ্যমে বুকিং করে থাকি, তাই এটি খুব সহজ ও নির্ভরযোগ্য একটি পদ্ধতি বলে আমি মনে করি।

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url