সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী টিকিট মূল্য অনলাইন ২০২৬

সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী, টিকিট মূল্য, রুট তথ্য ও অনলাইন টিকিট,ভ্রমণের টিপস কেন ট্রেনে ভ্রমণ ভালো, এবং সান্তাহার রেলওয়ে স্টেশন তথ্য সহ সম্পূর্ণ গাইড। সহজভাবে সব তথ্য গুলো জানুন।
সান্তাহার-টু-খুলনা-ট্রেনের-সময়সূচী
আপনি কি সান্তাহার  ট্রেনের অনলাইন টিকিট কাটার নিয়ম এবং অন্যান্য সব তথ্য সময়সূচী জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন, এই পোস্টে সব কিছুই পাবেন। পোস্টটি সম্পূর্ণ পড়ুন

পেজ সূচীপত্রঃ সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী

সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী

সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী। ট্রেনের সময়সূচী টিকিট মূল্য সম্পর্কে অনেকেই জানতে চান, তাই এই আর্টিকেলের মধ্যে আপনাদের জন্য এই ট্রেনের সম্পূর্ণ গাইড তুলে ধরেছি। আপনি যদি এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন, তাহলে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। এছাড়াও আমার দেওয়া লিংকে ক্লিক করে আপনি সরাসরি সরকারি ওয়েবসাইট থেকে টিকিট ক্রয় করতে পারবেন।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ রেল রুটগুলোর মধ্যে সান্তাহার থেকে খুলনা রুট অন্যতম। প্রতিদিন এই রুটে ট্রেন যাতায়াত করে থাকে। আপনিও যদি সান্তাহার থেকে খুলনার ট্রেনে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাহলে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

ট্রেনের নাম ট্রেন নং ছাড়ার সময় পৌঁছানোর সময় সাপ্তাহিক বন্ধ
রূপসা এক্সপ্রেস ৭২৮ দুপুর ১২:০৫ সন্ধ্যা ৬:২০ বৃহস্পতিবার
সীমান্ত এক্সপ্রেস ৭৪৮ রাত ১০:১৫ ভোর ৪:২০ সোমবার

রূপসা এক্সপ্রেস দিনের বেলায় ভ্রমণের জন্য বেশ ভালো। সান্তাহার থেকে খুলনা অথবা এই রুটে যাতায়াতের ক্ষেত্রে দিনের বেলায় আরামদায়ক ভ্রমণের জন্য রূপসা এক্সপ্রেস একটি উপযোগী ট্রেন।

সীমান্ত এক্সপ্রেস রাতে যাত্রার জন্য ভালো। যারা রাতে কোথাও যাতায়াত করতে চান, তারা অবশ্যই সীমান্ত এক্সপ্রেস বেছে নিতে পারেন। এই ট্রেনটি আরামদায়ক এবং ভ্রমণের জন্য উপযোগী। তবে আপনাদের জানানো দরকার যে এই রুটে একটি মেইল ট্রেনও চলাচল করে।
ট্রেনের নাম ট্রেন নং ছাড়ার সময় পৌঁছানোর সময় সাপ্তাহিক বন্ধ
রকেট মেইল ২৪ দুপুর ১২ঃ৪৫ রাত ১০:৪৫ নেই

এই ট্রেনটি একটি লোকাল/মেইল ট্রেন। এটি সাধারণত সব স্টেশনে থামে, তাই সময় বেশি লাগে। তবে অবশ্যই আপনার সুবিধা, সময় এবং আরামের কথা বিবেচনা করে ট্রেন নির্বাচন করা উচিত। রকেট মেইলে সাধারণত গন্তব্যে পৌঁছাতে সর্বোচ্চ ১০ থেকে ১১ ঘণ্টা সময় লাগে।

সান্তাহার টু খুলনা ট্রেনের অনলাইন টিকিট কাটার নিয়ম

আপনি চাইলে ট্রেনের টিকিট দুইভাবে কাটতে পারবেন। একটি হচ্ছে অনলাইন মাধ্যমে, আর আরেকটি হচ্ছে কাউন্টারে গিয়ে। আপনার কাছে যদি সময় থাকে, তাহলে আপনি কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পারেন, কারণ এখানে টিকিটের আসল মূল্যই নেওয়া হয়। আর যদি আপনার সময় না থাকে বা আপনি কাউন্টারে যেতে না পারেন, তাহলে যেকোনো স্থান থেকেই ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। এর জন্য আপনাকে অনলাইন মাধ্যম ব্যবহার করতে হবে।

অনলাইনে টিকিট কাটার জন্য আপনাকে কিছু বিষয় জানতে হবে-

  • অনলাইন টিকিট কাটবেন
  • সঠিক ওয়েবসাইট বা অ্যাপ কিভাবে নির্বাচন করবেন
  • অনলাইনে রেজিস্ট্রেশন করা না থাকলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন
  • টিকিট কাটার জন্য প্রয়োজনীয় তথ্য ও উপকরণ
  • ট্রেন সার্চ ও সঠিক নির্বাচন করার নিয়ম
  • সিট নির্বাচন ও বুকিং প্রক্রিয়া
  • অনলাইন পেমেন্ট করার সহজ উপায়
  • টিকিট কাটার সময় গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা।
এই সমস্ত বিষয়গুলো আপনাকে ভালোভাবে জেনে তারপর অনলাইনে টিকিট কাটতে হবে। এর জন্য আমি আপনাদের একটি লিংক দিয়ে দিচ্ছি, এবং আমার ওই আর্টিকেলটিতে যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই ট্রেনের টিকিট কাটার চেষ্টা করুন, যেন কোনো ভুল বা সমস্যায় না পড়েন। লিংক ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে রেজিস্ট্রেশন ও গুরুত্বপূর্ণ টিপস টিকিট কাটতে এই লেখাই ক্লিক দিন।

আপনাদের জন্য লিংক শেয়ার করেছি, তাই আমি এখানে অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম বিস্তারিতভাবে উল্লেখ করিনি। আশা করি বুঝতে পেরেছেন। আমি যেভাবে ট্রেনের টিকিট ক্রয় করি এবং অনলাইনের কিছু দিকনির্দেশনা মেনে চলি, সেই নিজস্ব অভিজ্ঞতাগুলো ওই পোস্টটির মধ্যে তুলে ধরেছি।

সান্তাহার টু খুলনা ট্রেনের টিকিট মূল্য কত

ট্রেনের ভাড়া সাধারণত আসন অনুযায়ী ভিন্ন হয়। আপনি যদি ভালো কোনো আসনে টিকিট বুকিং করতে চান, তাহলে ভাড়াটাও তুলনামূলক বেশি লাগবে। এখানে অনেকগুলো সিটের আসন বিভাগ রয়েছে, এবং আসন বিভাগের ওপর ভিত্তি করেই টিকিটের মূল্য নির্ধারিত হয়। এটি আপনাদের বোঝানোর জন্য আমি নিচে একটি টেবিলের মাধ্যমে আসন বিভাগ এবং টিকিটের বর্তমান মূল্য দেখালাম।
আসনের ধরন ভাড়া (টাকা)
শোভন সিট (First Seat) ৫৭০ টাকা
স্নিগ্ধা ৭৩৬ টাকা
এসি সিট ৮৮০ টাকা
এসি বার্থ ১,১৭০ টাকা
অবশ্যই আপনার আরাম ও বাজেট অনুযায়ী সিট বুকিং করবেন। বাজেট যদি কম হয়, তাহলে শোভন চেয়ার ভালো। আর বেশি আরামদায়ক ভ্রমণের জন্য স্নিগ্ধা বা এসি বেছে নিতে পারেন। কোনো প্রয়োজনীয় কাজে বা ভ্রমণের জন্য সান্তাহার থেকে খুলনায় ভ্রমণ করলে অবশ্যই আবার সান্তাহার ফিরতে হবে। এর জন্য অবশ্যই আপনাকে ট্রেনের সময়সূচী জেনে নেওয়া দরকার। চলুন তাহলে এবার আমরা জেনে নিই খুলনা থেকে সান্তাহার কিভাবে ফিরবেন, কোন ট্রেনে, এবং ট্রেনের সময়সূচী নিচে দেওয়া হলো।

ট্রেনের নাম ট্রেন নং ছাড়ার সময় পৌঁছানোর সময় সাপ্তাহিক বন্ধ
রূপসা এক্সপ্রেস ৭২৮ সকাল ৭:১৫ দুপুর ১:২০ বৃহস্পতিবার
সীমান্ত এক্সপ্রেস ৭৪৮ রাত ৯:১৫ ভোর ৩:১০ সোমবার

ঈদ, পূজা ও ছুটির দিনে অগ্রিম টিকিট বুকিং 

বাংলাদেশে কিছু সময়ে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়। যদি কোনো অগ্রিম পরিকল্পনা বা সময়মতো টিকিট কাটা না হয়, তাহলে পরে দেখা যায় টিকিট পাওয়া যায় না, বিশেষ করে ঈদের সময়। এই সময়ে চাকরিজীবীসহ প্রত্যেক মানুষ শহর থেকে গ্রামের দিকে রওনা হয়। এজন্য তারা অগ্রিম টিকিট কেটে রাখে। এই কারণে অনলাইন ব্যবস্থা চালু আছে।
সান্তাহার-টু-খুলনা-ট্রেনের-সময়সূচী

সাধারণত টিকিট যাত্রার প্রায় ১০ দিন আগে থেকে ছাড়া হয়, যাতে মানুষ আগেভাগে ইচ্ছামতো টিকিট কেটে নিতে পারে। এই টিকিট আপনি অনলাইনের মাধ্যমেও বুকিং করতে পারবেন অথবা নিকটস্থ কোনো রেলওয়ে স্টেশন থেকেও টিকিট সংগ্রহ করতে পারবেন। তবে অনলাইনে টিকিট কাটলে অতিরিক্ত প্রায় ২০ টাকা ভ্যাট দিতে হয়।

ট্রেন ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস কী

কোথাও ভ্রমণ করতে হলে অবশ্যই আপনাকে ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে। ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র ও ডকুমেন্টগুলো আগে থেকেই রেডি রাখবেন এবং ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট আগে স্টেশনে পৌঁছাবেন। তাড়াহুড়ো করে এসে ট্রেনে উঠার সময় অনেক মানুষের দুর্ঘটনা ঘটে এবং জীবন-মৃত্যুর ঝুঁকি তৈরি হয়, তাই আগে আসার চেষ্টা করুন। নিজের টিকিট ও আইডি কার্ড সঙ্গে রাখুন, এতে আপনি নিরাপত্তা ও জরুরি পরিস্থিতিতে সহায়তা পাবেন।

আপনার লাগেজ নিজের কাছে রাখুন, এতে জিনিসপত্র নিরাপদ থাকবে। রাতে ভ্রমণের সময় সতর্ক থাকুন। এ সময় ট্রেনে কোনো অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ করতে পারে, যেমন চোর-ডাকাত। তাই রাতে ভ্রমণের সময় সতর্ক ও সাবধান থাকুন। অনলাইনে যদি টিকিট কাটেন, তাহলে অবশ্যই এসএমএস বা পিডিএফ সংরক্ষণ করে রাখুন, যাতে টিটি/মাস্টারকে দেখাতে সুবিধা হয় এবং কোনো ঝামেলায় পড়তে না হয়। আর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলেও টিকিটের ফাইলটি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন।

কেন ট্রেনে ভ্রমণ ভালো

আপনি ট্রেনে ভ্রমণ করলে বাসের তুলনায় অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক অনুভব করবেন। আপনি দীর্ঘ যাত্রায় ট্রেনে বসে বা শুয়ে সহজেই বিশ্রাম নিতে পারবেন, যা আপনার শরীরকে ক্লান্তি থেকে রক্ষা করবে। এছাড়া আপনি দেখবেন ট্রেন সাধারণত নির্দিষ্ট রুটে চলে এবং ঝাঁকুনি কম হওয়ায় আপনার যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়। বাজেট ফ্রেন্ডলি হওয়ায় আপনি কম খরচে দূরের গন্তব্যে সহজে পৌঁছাতে পারবেন, তাই অনেকেই ট্রেন ভ্রমণ পছন্দ করেন।


আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন, তাহলে এটি শুধু আরামদায়কই নয় বরং সময়মতো গন্তব্যে পৌঁছানোর একটি ভালো মাধ্যমও। বাসের তুলনায় আপনার ট্রেনে যানজটের ঝামেলা থাকবে না, ফলে আপনি দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক সহজ অনুভব করবেন। এছাড়া আপনি ট্রেনে বিভিন্ন শ্রেণির আসন পাবেন, তাই আপনার বাজেট অনুযায়ী ভ্রমণের সুযোগ নিতে পারবেন। পরিবার বা বন্ধুদের সঙ্গে ভ্রমণের জন্য ট্রেন আপনার জন্য একটি নিরাপদ ও উপযুক্ত পরিবহন ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়।

সান্তাহার রেলওয়ে স্টেশন সম্পর্কে কিছু তথ্য

বাংলাদেশের প্রায় সব রেলওয়ে স্টেশনই আধুনিক করা হয়েছে। এখানে সিসিটিভি ক্যামেরা, পুলিশ এবং রেলওয়ে কর্মকর্তারা সবসময় উপস্থিত থাকেন। কারও কোনো প্রয়োজন বা সাহায্য দরকার হলে তারা তাৎক্ষণিকভাবে পরামর্শ দিয়ে সাহায্য করেন। যেমন, ট্রেনের যদি সিট নাম্বার অনুযায়ী বগি বা সিট খুঁজে না পান, তাহলে তাদের সাহায্য নিতে পারেন। এমনকি ট্রেন সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে তারা সবসময় প্রস্তুত থাকেন। আপনাকে সাহায্য করার জন্য তারা সর্বদা সচেষ্ট।

এছাড়া দ্রুত প্রয়োজনে টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করা যায়। যদি আগে থেকে সময় না থাকে, তাহলে কাউন্টারে গিয়েও সরাসরি টিকিটও কাটতে পারবেন, আপনার সুবিধার্থে এই ব্যবস্থা রাখা হয়েছে।
প্রত্যেকটি স্টেশনে আরও কিছু সুবিধা ও পরিষেবা প্রস্তুত আছে, নিচে তা উল্লেখ করা হলো। 
সান্তাহার-টু-খুলনা-ট্রেনের-সময়সূচী

  • বিশ্রামাগারঃ ট্রেন আসতে দেরি হলে বা অন্য কোনো সময় আপনি সেখানে গিয়ে বিশ্রাম নিতে পারেন।
  • হোটেল ও আবাসন সুবিধাঃ প্রায় প্রতিটি স্টেশনের আশেপাশে হোটেলের সুবিধা রয়েছে। আপনি তাড়াহুড়ো করে এসে বা কোথাও যাওয়ার আগে সেখানে খাওয়া-দাওয়া ও থাকার ব্যবস্থা করতে পারবেন।
  • প্রত্যেকটি স্টেশনে আরও কিছু সুবিধা ও পরিষেবা প্রস্তুত আছে-
  • খাবার হোটেলঃ স্টেশনে খাবারের হোটেল রয়েছে। আপনি কোথাও থেকে তাড়াহুড়ো করে এসে বা যাওয়ার আগে সেখানে খাবার খেতে পারবেন।

প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন জেনে নিন

  • সান্তাহার থেকে খুলনা যেতে কত সময় লাগে?
  • প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা সময় লাগে।
  • এই রুটে কয়টি ট্রেন চলে?
  • এই রুটে মোট তিনটি ট্রেন চলাচল করে,দুইটি আন্তঃনগর এবং একটি মেইল ট্রেন।
  • সবচেয়ে দ্রুত ট্রেন কোনটি?
  • রূপসা এক্সপ্রেস তুলনামূলকভাবে দ্রুত চলে।
  • মেইল ট্রেন কি ভালো?
  • বাজেট কম হলে ভালো, তবে এতে সময় বেশি লাগে।
  • কোন ট্রেন প্রতিদিন এই রুটে চলে?
  • মেইল ট্রেন প্রতিদিন চলে, এই ট্রেনের সাপ্তাহিক কোনো ছুটি নেই।

শেষ কথাঃ সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী

সান্তাহার টু খুলনা ট্রেনের সময়সূচী সহ আরও অনেক তথ্য সুন্দরভাবে আমি উপরোক্ত এই আর্টিকেলের মধ্যে আলোচনা করে বুঝিয়ে দিয়েছি। টিকিট কাটা থেকে শুরু করে সব তথ্য-সিটের দাম কত, কীভাবে টিকিট কাটবেন, কীভাবে বিকাশে পেমেন্ট করবেন, কত মিনিট আগে স্টেশনে পৌঁছাতে হয়, তাড়াহুড়ো করলে কী হয়, কীভাবে ট্রেন নির্বাচন করবেন-সব কিছুই এখানে বলা হয়েছে।

আমার মতে, আপনি সঠিক নিয়ম ও গাইডলাইন মেনে অবশ্যই ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। একটু মনোযোগ দিয়ে পড়লে সব বিষয় বুঝতে পারবেন এবং টিকিট কাটা নিয়ে আর কোনো বিভ্রান্তি থাকবে না। তাই যদি আর্টিকেলটি পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কিছু জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি পোস্টটি উপকারী হবে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url