প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইনে চেক করুন ১ মিনিটে

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক করার নিয়ম খুঁজছেন? তাহলে আপনি একদম সটিক জায়গায় এসেছেন। কারণ এই পোস্টে আমি আপনাদের প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট ডাউনলোড করার সমস্ত নিয়ম জানাবো।

আমি-প্রবাসী-ট্রেনিং-সার্টিফিকেট-অনলাইন-চেক

আপনাদের জন্য এই পোস্টটি ধাপে ধাপে দেখানো হয়েছে কিভাবে খুব সহজে PDO বা TTC ট্রেনিং সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করবেন, চেক করবেন এবং প্রয়োজনীয় সব তথ্য জানবেন।

সূচিপত্রঃ আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক 

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক 

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক করবেন কিভাবে- অনেকে জানতে চান। তার আগে জানুন, এটি একটি অফিসিয়াল ডকুমেন্ট, যা বিদেশগামী কর্মীদের জন্য প্রদান করা হয়। এটি সাধারণত PDO (Pre-Departure Orientation) ট্রেনিং সম্পূর্ণ করার পর দেওয়া হয়।আমি প্রবাসী ট্রেনিং বলতে বিদেশগামী নাগরিকদের বিদেশে যাওয়ার প্রশিক্ষণ বোঝায়।

আরো পড়ুনঃ ট্রেনের টিকিট কাটার নিয়ম অনলাইনে রেজিস্ট্রেশন ও গুরুত্বপূর্ণ টিপস

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক করতে চান? তাহলে খুব সহজেই ঘরে বসে আপনি মোবাইল বা কম্পিউটার ল্যাপটপ দিয়ে এটি যাচাই করতে পারবেন। অনেক প্রবাসী ভাই ডাউনলোড করার আগে সার্টিফিকেট ঠিক আছে কিনা নিশ্চিত হতে চান, তাদের জন্য এই পদ্ধতিটি সবচেয়ে সহজ ও কার্যকর। এজন্য প্রথমে আপনাকে যে কাজগুলো করতে হবে তা ধাপে ধাপে নিচে দেওয়া হলো।

  • প্রথমে আপনাকে মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর “amiprobashi” লিখে সার্চ করুন, অথবা সরাসরি এই লিংকে প্রবেশ করুন: www.amiprobashi.com।
  • এরপর আপনার সামনে ওয়েবসাইটের হোম পেজ ওপেন হবে। সেখান থেকে উপরের ডান পাশে থাকা থ্রি ডটে ক্লিক করুন। ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন।
    আমি-প্রবাসী-ট্রেনিং-সার্টিফিকেট-অনলাইন-চেক
  • সেখান থেকে নিচের দিকে থাকা Verify BMET Clearance Card” অপশনে ক্লিক করুন। এরপর পেজটি নিচের দিকে স্ক্রল করুন।
  •  এবার এই রকম একটি পেজ ওপেন হবে।
  • ওপরে আপনার PDO কিনা দেখে নিন। এরপর “Passport Number” এর জায়গায় আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে লিখুন।
  • তারপর নিচে দেওয়া ক্যাপচা কোডটি দেখে দেখে সঠিকভাবে বসান। এটি ভুল হলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। যদি ক্যাপচা কোড বুঝতে সমস্যা হয়, তাহলে পাশে থাকা রিফ্রেশ (Refresh) আইকনে ক্লিক করুন-এতে নতুন কোড আসবে। ক্যাপচা কোডে বড় হাতের ও ছোট হাতের অক্ষর যেভাবে আছে, সেভাবেই লিখতে হবে।
    আমি-প্রবাসী-ট্রেনিং-সার্টিফিকেট-অনলাইন-চেক
  • সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর verify BMET Smart Card বাটনে ক্লিক করুন। এরপর নিচে “View” অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনার PDO সার্টিফিকেটটি দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন।   
  • আপনার সার্টিফিকেটের তথ্যটি আসল কিনা, এখান থেকে আপনি নিশ্চিত হতে পারবেন। আপনার PDO বা TTC ট্রেনিং সার্টিফিকেট সঠিক আছে কিনা তা যাচাই করতে পারবেন।
  • পাসপোর্ট নাম্বার ভুল হলে কোনো রেজাল্ট দেখাবে না।
  • ক্যাপচা কোড ভুল দিলে পুনরায় দিতে হবে।
  • ট্রেনিং শেষ করার ১ থেকে ৪ দিনের মধ্যে ডাটা আপডেট হয়।
  • অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও তথ্য দিবেন না। 

আপনি যেকোনো সময় সার্টিফিকেট চেক করতে পারেন, তবে এই সময়গুলোতে চেক করা ভালো-

  • ট্রেনিং শেষ হওয়ার পর।
  • সার্টিফিকেট ডাউনলোড করার আগে তথ্য ঠিক আছে কিনা যাচাই করার জন্য।
  • ভিসা প্রসেসের সময়।
  • বিদেশ যাওয়ার প্রস্তুতির আগে।

আমি প্রবাসী সার্টিফিকেট অনলাইন চেক করার মানে হলো:

  • আপনার সার্টিফিকেট আছে কিনা।
  • তথ্য সঠিক কিনা।
  • এবং পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা।

এখানে আপনি শুধু স্ক্রিনে দেখতে পারবেন, কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এবার ডাউনলোড করার জন্য কী কী করতে হবে, তা নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো।

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করার নিয়ম

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করার গুরুত্বপূর্ণ অংশে আছি। এখানে কিভাবে আপনি ট্রেনিং সার্টিফিকেটটি সফলভাবে ডাউনলোড করবেন তা নিয়ে আলোচনা করব। সমস্ত বিষয় জানতে মনোযোগ দিয়ে আমার দেয়া তথ্য অনুযায়ী কাজ করুন। আপনার সুবিধার জন্য এই আর্টিকেলটি সহজভাবে ব্যাখ্যা করে তুলে ধরা হয়েছে।

  • প্রথমে আপনি google ক্রম থেকে Ami Probashi লিখে সার্চ করুন। এরপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে একটি ফরম আসবে। এখানে আপনার পাসপোর্ট নাম্বার লিখুন ও ক্যাপচা কোড পূরণ করুন (উপরে বলা আছে ক্যাপচা কোড কিভাবে লিখতে হয়)।
  • তথ্য সঠিকভাবে দেওয়ার পর Search বাটনে ক্লিক করুন। তথ্য সঠিক থাকলে আপনার সার্টিফিকেটটি দেখাবে।
  • সার্টিফিকেটটি আসলে এখান থেকে Open অথবা Download বাটনে ক্লিক করুন। এতে আপনার সার্টিফিকেটটি PDF আকারে ডাউনলোড হয়ে যাবে।

মোবাইল অ্যাপ থেকে প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম

  • মোবাইল অ্যাপ থেকে প্রবাসী সার্টিফিকেট ডাউনলোড করার নিয়ম খুবই সহজ। আপনি চাইলে মোবাইল অ্যাপ দিয়েও সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারেন। এর জন্য আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
  • এবার প্লে স্টোর থেকে “Ami Probashi” লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করে নিন। এরপর ওপেন বাটনে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
    আমি-প্রবাসী-ট্রেনিং-সার্টিফিকেট-অনলাইন-চেক
  • এবার “Pre-Departure Orientation (PDO)” অপশনে যান। সেখানে সার্টিফিকেটে ক্লিক করুন।
  • এখানে পেমেন্ট অপশন আসতে পারে। যারা ট্রেনিংয়ের সময় ১০০ টাকা দিয়ে ফ্রি রেজিস্ট্রেশন করেছেন, তারা সার্টিফিকেট ডাউনলোড করার সময় কোনো টাকা দিতে হবে না।
  • আর যদি তখন ফ্রি রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে এখন ১০০ টাকা চার্জ প্রদান করে সার্টিফিকেট ডাউনলোড করতে হবে। এই পেমেন্ট সাধারণত বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য মাধ্যমে করা যায়।
  • পেমেন্ট সম্পন্ন হলে “Download” বাটনে ক্লিক করে আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নিন।

কোন কোন সার্টিফিকেট চেক করা যায় এবং সতর্কতা

আমি প্রবাসী প্ল্যাটফর্মে কোন কোন সার্টিফিকেট চেক করা যায় এবং সতর্কতা গুলো দেখে নিন। আপনি নিচে দেওয়া সার্টিফিকেটগুলো চেক করে নিতে পারবেন। কারণ প্রবাসীদের জন্য প্রত্যেকটি ডকুমেন্ট, ফাইল বা সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ। এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এটি সঠিক কিনা যাচাই করা।  যে সমস্ত সার্টিফিকেট চেক করা যায় তা হলো-

আরো পড়ুনঃ চ্যাটজিপিটি কিভাবে ব্যবহার করবো নিয়ম ও সতর্কতা

১। PDO ট্রেনিং সার্টিফিকেট

২। জেনারেল সার্টিফিকেট

৩। হোম ট্রেনিং সার্টিফিকেট

৪। গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা

  • অবশ্যই প্রবাসীদের প্রত্যেকটি সার্টিফিকেট চেক বা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন। অন্য কোনো ভুল ওয়েবসাইটে যদি আপনার পাসপোর্ট নাম্বার বা অন্যান্য তথ্য দেন, তাহলে এতে আপনার ক্ষতি হতে পারে।
  • এবং অন্য কাউকে পাসপোর্ট তথ্য দেবেন না। যেখানে চাকরি করবেন সেই মালিক বা আপনার সহপাঠী বন্ধু কাউকেই পাসপোর্ট তথ্য দেওয়া ঠিক নয়।
  • অপ্রয়োজনীয় টাকা দেবেন না। তবে কিছু ক্ষেত্রে দিতে হতে পারে, যদি আপনি কোনো ভুল ওয়েবসাইটে ঢুকে পড়েন। তাছাড়া অফিসিয়াল ওয়েবসাইটে শুধু রেজিস্ট্রেশনের সময় টাকা না দিলে, সার্টিফিকেট ডাউনলোড করার সময় ১০০ টাকা লাগতে পারে।
  • যেকোনো ভুয়া লিংক থেকে দূরে থাকুন। আমি আমার এই আর্টিকেলের মধ্যে অবশ্যই আমি প্রবাসী অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দিয়েছি। প্রয়োজন হলে সেই লিংকে ক্লিক করে মেইন ওয়েবসাইটে প্রবেশ করুন এবং ঝুঁকি ছাড়া কাজ সম্পন্ন করুন।

আমি প্রবাসী অনলাইনে রেজিস্ট্রেশন করার নিয়ম

আমি প্রবাসী অনলাইনে রেজিস্ট্রেশন করার নিয়ম নতুনদের জন্য নিচে তুলে ধরা হলো। আপনি যদি নতুন হন, তাহলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন চলুন ধাপে ধাপে শিখে নিই। রেজিস্ট্রেশন করার জন্য আপনার যে প্রয়োজনীয় তথ্যগুলো লাগবে তা হলো-

  • এনআইডি (NID) অবশ্যই লাগবে
  • পাসপোর্ট
  • মোবাইল নাম্বার
  • এবং ছবি

এই প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করে এবার আপনি আমি প্রবাসী ওয়েবসাইটে প্রবেশ করুন। সাইন আপ করুন। সাইন আপ করা হলে আপনার তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। তথ্য সঠিকভাবে দেওয়া হলে “Submit” করুন।

এভাবে আপনি অতি সহজেই আমি প্রবাসী সার্টিফিকেটের জন্য অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

প্রবাসীদের জন্য BMET কার্ডের গুরুত্ব

  • প্রবাসীদের জন্য BMET কার্ডের গুরুত্ব অপরিসীম। কিন্তু আপনি কি জানেন এই কার্ডের গুরুত্ব কতটা? যদি না জানেন, তাহলে এই আর্টিকেল থেকে আপনি জেনে নিতে পারবেন।
  • BMET কার্ডের পূর্ণরূপ হলো Bureau of Manpower, Employment and Training। এই কার্ডটি বিদেশগামী কর্মীদের জন্য সরকার স্বীকৃত বা অনুমোদিত একটি গুরুত্বপূর্ণ কার্ড।
  • এই কার্ডটি থাকলে আপনার যে সুবিধাগুলো হবে তা হলো- লোন সুবিধা, বিমান সুবিধা এবং এক কথায় আপনি দেশে ও বিদেশে দুই জায়গাতেই ভালো সাপোর্ট পাবেন।
  • এছাড়া আমি প্রবাসী অ্যাপ-এ প্রবাসীদের জন্য কিছু সুবিধা রয়েছে। এই অ্যাপ ব্যবহার করলে আপনি রেজিস্ট্রেশন, সার্টিফিকেট ডাউনলোড, ভিসা চেক, চাকরি খোঁজা এবং লোন সংক্রান্ত তথ্যসহ সম্পূর্ণ তথ্য জানতে পারবেন।

প্রবাসীদের গুরুত্বপূর্ণ দশটি বিষয় জেনে নিন

  • সার্টিফিকেট আসল কিনা কিভাবে যাচাই করবেনঃ আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার প্রবাসী ট্রেনিং সার্টিফিকেটটি আসল কিনা, তাহলে অনলাইনে সহজেই যাচাই করতে পারবেন। এর জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে নাম ও পাসপোর্ট নাম্বার দিতে হবে। তাহলে ট্রেনিং স্ট্যাটাসে “Completed” দেখাবে। এভাবেই যাচাই করে নিন।
  • QR কোড বা Tracking ID থাকলে যাচাই করবেন যেভাবেঃ সার্টিফিকেটে যদি QR কোড থাকে, তাহলে সেটি স্ক্যান করুন। স্ক্যান করলে অফিসিয়াল পেজ খুলবে, সেখানে তথ্য মিলিয়ে দেখুন। আবার Tracking ID থাকলে ওয়েবসাইটে বসেও সার্চ করা যায়।
  • নিয়োগকর্তা কিভাবে যাচাই করবেনঃ কোম্পানির অফিসিয়াল ডাটাবেজে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে সার্চ করে সার্টিফিকেট সত্য কিনা নিশ্চিত করা হয়। এর মাধ্যমে নিয়োগকর্তা জানতে পারেন আপনার সার্টিফিকেট আসল ও সঠিক কিনা।
  • PDO / TTC ট্রেনিং কোথায় করা যায় ও ভর্তি নিয়মঃ PDO ট্রেনিং সাধারণত সরকার অনুমোদিত একটি ট্রেনিং, যার মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রস্তুতি দেওয়া হয়। এটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (TTC) এবং BMET অনুমোদিত সেন্টারে করানো হয়।
  • কোন কোন জায়গায় পাওয়া যায়ঃ এটি জানতে আপনার জেলা ভিত্তিক TTC সেন্টারে খোঁজ নিতে হবে। এখানে বিদেশগামী প্রশিক্ষণ দেওয়া হয়।
  • কিভাবে ভর্তি হবেনঃ অনলাইনে বা সরকারি আবেদন করে ভর্তি হতে হয়। এর জন্য আপনার NID ও পাসপোর্ট লাগে এবং নির্ধারিত ফি জমা দিতে হয়। ট্রেনিং স্লট বুক করতে হয়।
  • ট্রেনিং শেষে অনলাইনে সার্টিফিকেট দেখতে কতদিন লাগেঃ ট্রেনিং শেষ করার প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সার্টিফিকেট দেখা যায়। যদি না পান, তাহলে আবার চেক করুন। না পেলে হেল্পলাইনে যোগাযোগ করুন।
  • ভিডিও / TTC / BMET পার্থক্যঃ PDO: তিন দিনের প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন ট্রেনিং। TTC: স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার। BMET: বিদেশগামী কর্মীদের সরকারি ডাটাবেজ সিস্টেম। অনেকেই এগুলো গুলিয়ে ফেলে, কিন্তু এগুলো সম্পূর্ণ আলাদা।

আরো পড়ুনঃ ইমাদ পরিবহন অনলাইন টিকিট কাটার নিয়ম ও বুকিং

ভুয়া সার্টিফিকেট ও প্রতারণা থেকে বাঁচার উপায়ঃ সাধারণত ফেসবুক বা অজানা ওয়েবসাইটে ভুয়া সার্টিফিকেট ও তথ্য দেওয়া হয়। এগুলো থেকে সতর্ক থাকুন। বেশি টাকা দাবি করলেই বুঝবেন সেটি সন্দেহজনক।

কিভাবে বাঁচবেনঃ
১। শুধু অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন।

২। অজানা কাউকে তথ্য দিবেন না

৩। যেকোনো বিষয় সন্দেহ হলে যাচাই করুন

শেষ কথাঃ আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক

আমি প্রবাসী ট্রেনিং সার্টিফিকেট অনলাইন চেক এবং ডাউনলোড সংক্রান্ত এই আর্টিকেলের মধ্যে প্রবাস ভ্রমণ সম্পর্কিত প্রত্যেকটি তথ্য সহজভাবে তুলে ধরা হয়েছে। কিভাবে আপনি ট্রেনিং সার্টিফিকেট চেক করবেন, কিভাবে ডাউনলোড করবেন মোবাইলের অথবা ওয়েবসাইটের মাধ্যমে, সার্টিফিকেটের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন-এছাড়াও গুরুত্বপূর্ণ আরও অনেক বিষয় আলোচনা করা হয়েছে।

আমার মতে, আপনি যদি এই পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। কারণ আমি নিজেও এইভাবেই ট্রেনিং সার্টিফিকেট চেক ও ডাউনলোড করেছি এবং রেজিস্ট্রেশন করেছি। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলোই আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরা হয়েছে। যদি পোস্টটি পড়ে ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আইটি দুনিয়া ২৪-এ নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url